Airtel এর পর বাড়ল Vodafone প্রিপেইড প্ল্যানের দাম, করতে হবে এত খরচ

HIGHLIGHTS

ভোডাফোন – আইডিয়া প্রিপেইড প্ল্যানগুলির দাম বাড়াতে চলেছে

প্রিপেইড প্যাকগুলির দাম বাড়ছে 500 টাকা পর্যন্ত

নতুন দাম কার্যকর হবে 25 নভেম্বর থেকে

জনপ্রিয় টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছে। এবার সেই পথেই পা মেলালো টেলিকম কোম্পানি ভোডাফোন-আইডিয়া (Vi)। এয়ারটেলের মতনই ভোডাফোন-আইডিয়ার (Vi) এন্ট্রি লেভেল প্রিপেইড প্ল্যানগুলির দাম শুরু হবে 99 টাকা থেকে। আগামী 25 নভেম্বর থেকে ভোডাফোন-আইডিয়ার (Vi) প্রিপেইড প্ল্যানগুলিকে অ্যাক্সেস করা যাবে এক্কেবারে নতুন দামে।

এন্ট্রি লেভেল প্ল্যানগুলির দাম বাড়ার পাশাপাশি ভোডাফোন আইডিয়ার (Vi) হাই-এন্ড প্রিপেইড প্ল্যানগুলিরও দাম বাড়বে। ভোডাফোন-আইডিয়ার (Vi) 2399 টাকার প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হতে চলেছে 2899 টাকা। 

টেলিকম সংস্থাগুলির তরফে প্ল্যানগুলির দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হয়েছে যে করোনার কারণে যে লোকসান হয়েছে তা মেটাতেই ইউজারদের মাথাপিছু রেভিনিউয়ের পরিমাণ বাড়িয়ে নিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেকেই মনে করছেন যে দাম বাড়লেও এয়ারটেলের তুলনায় ভোডাফোন – আইডিয়া প্রিপেইড প্যাকগুলির খরচ কিন্তু কমই থাকছে।

25 নভেম্বরের পর ভোডাফোন-আইডিয়ার (Vi) প্রিপেইড প্ল্যানগুলির দাম বেড়ে কত হচ্ছে-

28 দিনের ভ্যালিডিটির ভোডাফোন আইডিয়া (Vi) প্রিপেইড প্ল্যান-

• 79 টাকার প্রিপেইড প্ল্যান-

এই Vi প্ল্যানের দাম বেড়ে হচ্ছে 99 টাকা। এই প্ল্যানে অফার করা হচ্ছে 99 টাকার টকটাইম, 200MB ইন্টারনেট।

• 149 টাকার প্রিপেইড প্ল্যান-

এই Vi প্যাকের দাম বেড়ে হবে 179 টাকা। অফার করে হবে আনলিমিটেড কলিং, 300 ফ্রি এসএমএস এবং মোট 2GB ডেটা।

• 219 টাকার প্রিপেইড প্ল্যান-

এই ভোডাফোন আইডিয়া প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হবে 269 টাকা। অফার করা হচ্ছে আনলিমিটেড কলিং, ডেইলি ফ্রি 100 এসএমএস এবং প্রতিদিন 1GB করে ডেটা।

• 249 টাকার প্রিপেইড প্ল্যান-

এই Vi প্ল্যানের দাম বেড়ে হবে 299 টাকা। মিলবে ডেইলি 1.5GB করে ডেটা, ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা।

• 299 টাকার প্রিপেইড প্ল্যান-

এই Vi প্রিপেইড প্ল্যানের দাম গিয়ে দাঁড়াবে 359 টাকা। অফার করা হচ্ছে ডেইলি 2GB করে ডেটা, প্রতিদিন ফ্রি 100 এসএমএসের সুবিধা এবং আনলিমিটেড কলিং।

56 দিনের ভ্যালিডিটির ভোডাফোন- আইডিয়া (Vi) প্রিপেইড প্ল্যান-

• 399 টাকার Vi প্রিপেইড প্ল্যান-

এই প্ল্যানের দাম হবে 479 টাকা। মিলবে ডেইলি 1.5GB করে ডেটা, ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা।

• 449 টাকার Vi প্রিপেইড প্ল্যান-

এই প্ল্যানের দাম বেড়ে হবে 539 টাকা। পাওয়া যাবে আনলিমিটেড কলিং, ডেইলি ফ্রি 100 এসএমএস এবং প্রতিদিন 2GB করে ডেটা।

84 দিনের ভ্যালিডিটির ভোডাফোন- আইডিয়া (Vi) প্রিপেইড প্ল্যান-

• 379 টাকার Vi প্রিপেইড প্ল্যান-

379 টাকার Vi প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হবে 459 টাকা। অফার করা হচ্ছে মোট 6GB ডেটা, ফ্রি 1,000 এসএমএস এবং আনলিমিটেড কলের সুবিধা।

• 599 টাকার Vi প্রিপেইড প্ল্যান-

599 টাকার Vi প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হবে 719 টাকা। অফার করা হচ্ছে ডেইলি 1.5GB ডেটা, প্রতিদিন ফ্রি 100 এসএমএসের বেনিফিট এবং যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা।

• 699 টাকার Vi প্রিপেইড প্ল্যান-

এই ভোডাফোন – আইডিয়া প্রিপেইড প্ল্যানের দাম বেড়ে হবে 839 টাকা। পাওয়া যাবে আনলিমিটেড কলিং, প্রতিদিন 2GB করে ডেটা, এবং ডেইলি ফ্রি এসএমএসের সুবিধা।

365 দিনের ভ্যালিডিটির ভোডাফোন- আইডিয়া (Vi) প্রিপেইড প্ল্যান-

• 1499 টাকার Vi প্রিপেইড প্ল্যান-

25 নভেম্বরের পর থেকে এই প্ল্যানের অ্যাক্সেস পাওয়া যাবে 1,799 টাকায়। মিলবে মোট 24GB ডেটার সুবিধা। পুরো ভ্যালিডিটিতে পাওয়া যাবে ফ্রি 3,600 এসএমএস। এছাড়া পাওয়া যাবে আনলিমিটেড কলিং বেনিফিট।

• 2399 টাকার Vi প্রিপেইড প্ল্যান-

এই প্রিপেইড প্ল্যানের দাম 25 নভেম্বরের পর থেকে বেড়ে হবে 2,899 টাকা । পাওয়া যাবে আনলিমিটেড কলের সুবিধা। মিলবে প্রতিদিন 1.5GB করে ডেটা এবং ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট।

ভোডাফোন- আইডিয়া (Vi) ডেটা প্যাক-

• ভোডাফোন-আইডিয়া (Vi) 48 টাকার ডেটা প্যাকের দাম বেড়ে হবে 58 টাকা। পাওয়া যাবে মোট 3GB ডেটা। ভ্যালিডিটি থাকবে 28 দিন।

• 98 টাকার Vi ডেটা প্যাকের দাম বেড়ে হবে 118 টাকা। পাওয়া যাবে মোট 12GB ডেটা, 28 দিনের জন্য।

• 251 টাকার 28 দিনের ভ্যালিডিটির ডেটা প্যাক পাওয়া যাবে 298 টাকায়। মিলবে মোট 50GB ডেটা।

• ভোডাফোন- আইডিয়া 351 টাকার ডেটা প্যাকের দাম বেড়ে হবে 418 টাকা। পাওয়া যাবে মোট 100GB ডেটা, 56 দিনের জন্য।

Connect On :