Vodafone Idea 299 recharge plan offer Unlimited 5G data calls and Free JioHotstar subscription for 28 days
দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি Vodafone Idea তার গ্রাহকদের জন্য একাধিক সস্তা রিচার্জ প্ল্যান অফার করে। আপনি যদি ভোডাফোন আইডিয়া এর 5G ইউজার হন এবং কম দামে বেশি ডেটা এবং কলিং সহ প্ল্যান চান তবে আপনার জন্য 299 টাকার রিচার্জ প্ল্যানটি একটি ভাল বিকল্প হতে পারে। এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের কলিং এবং SMS এর সুবিধার পাশাপাশি, 5G গ্রাহকদের আনলিমিটেড 5G ডেটা সুবিধাও দেয়।
ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানের সাথে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। এছাড়া গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS ফ্রি এবং প্রতিদিন 1GB ডেটা সুবিধা পাবেন। তবে 5G গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানের সাথে আনলিমিটেড 5জি ডেটা পেতে পারেন। তবে বলে দি যে আপনার এলাকায় 5G নেটওয়ার্ক সুবিধা থাকতে হবে।
আরও পড়ুন: ভারতে Poco X8 Pro Series আজ হবে লঞ্চ, জানুন কেমন হবে ফিচার এবং স্পেসিফিকেশন
এখানেই শেষ নয়, কোম্পানি এতে 1 মাসের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। তবে বলে দি যে এই অফার একটি লিমিটেড পিরিয়াড অফার, যার মানে এই অফারটি কিছু সময়ের জন্য পাওয়া যাবে।
যদি আপনার এলাকায় 5G নেটওয়ার্ক কভারেজ থাকে, তবে আপনি ডেটা শেষ হয়ে যাওয়ার বা ডেটা লিমিট ছাড়াই যতখুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
299 টাকার এই রিচার্জ প্ল্যানটি সেইসব গ্রাহকদের জন্য বিশেষ হতে পারে, যাদের কম খরচে প্রচুর পরিমাণে ডেটার প্রয়োজন হয়। এটি প্রতিদিনের ডেটা, কলিং এবং এসএমএস সুবিধার পাশাপাশি 5G নেটওয়ার্কে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেয়, যা বাজেট-ইউজারদের জন্য একটি ভাল বিক্লপ হতে পারে।
আপনি যদি জানতে চান যে আপনার এলাকায় ভি 5G নেটওয়ার্ক আছে কি না, তবে কোম্পানির মোবাইল অ্যাপের মাধ্যমে আপনি সহজেই তা পরীক্ষা করে দেখতে পারেন। এটি করার জন্য আপনাকে নীচে দেওয়া স্টেপগুলি ফলো করতে হবে।
আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ Samsung Galaxy M17e স্মার্টফোনের দাম ফাঁস, আজ ভারতে হবে লঞ্চ