Reliance Jio Prepaid Plans: ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তার গ্রাহকদের অনেক প্রিপেইড প্ল্যান অফার করে। জিওর কাছে প্রতিদিন ডেটা লিমিট সহ একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। এতে 1GB, 1.5GB, 2GB এবং 3GB ডেইলি ডেটা পাওয়া যায়। এছাড়াও থাকছে 2.5GB ডেটা সহ প্ল্যান। এতে গ্রাহকরা প্রতিদিনের ডেটা সহ একগুচ্ছ সুবিধা পাবেন।
শুধু তাই নয়, জিও তার গ্রাহকদের কিছু প্ল্যানে Unlimited 5G ডেটাও অফার করা হয়ে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানগুলি সম্পর্কে।
আরও পড়ুন: Jio Extra Data Plan: 20 জিবি ডেটা সহ জিও এর সেরা প্রিপইড প্ল্যান, থাকছে বিনামূল্যে 14 OTT অ্যাপস
জিওর কাছে এমন তিনটি রিচার্জ প্ল্যান রয়েছে যা 2.5GB প্রতিদিন ডেটা সহ আসে। এই প্ল্যানগুলি 349 টাকা, 2999 টাকা এবং 3662 টাকা খরচে কেনা যাবে।
এই লিস্ট সবচেয়ে সস্তা প্ল্যান হল 349 টাকার। এতে কোম্পানি 2.5 জিবি ডেটা প্রতিদিন, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS থাকছে। এছাড়া গ্রাহকদের JioTV, JioCinema এবং JioCloud এর এক্সেস দেওয়া হয়। এই প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি 30 দিনের।
এই তালিকায় দ্বিতীয় প্ল্যান হল 2999 টাকার। এতে 2.5 জিবি ডেটা প্রতিদিন অফার করা হয়। এতে গ্রাহকরা 365 দিনের ভ্যালিডিটির সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS থাকছে। তবে এই রিচার্জ প্ল্যানে কোনও OTT সুবিধা দেওয়া হচ্ছে না। এতে শুধুমাত্র JioTV, Jio Cloud এবং JioCinema সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া থাকছে আনলিমিটেড 5G ডেটা।
জিও 3662 টাকার প্ল্যানে গ্রাহকদের 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়ে। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS দেওয়া হয়ে। ডেটা হিসেবে এতে রয়েছে 2.5 জিবি ডেটা প্রতিদিন। শুধু তাই নয়, গ্রাহকরা এতে OTT সুবিধা সাথে SonyLIV, ZEE5, JioTV, JioCinema এবং JioCloud এর সাবস্ক্রিপশন পাবেন। এই প্ল্যানে কোম্পানি আনলিমিটেড 5G ডেটা অফার করছে।