Reliance Jio-র বাম্পার অফার, মাত্র 39 টাকায় ফ্রি কলিং এবং ডেটা সুবিধা

HIGHLIGHTS

JioPhone ইউজারদের জন্য 100 টাকারও কম দামের নতুন অল-ইন-ওয়ান প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে

JioPhone-এর নতুন প্রিপেইড প্ল্যানের দাম 39 টাকা এবং 69 টাকা

Reliance Jio তার JioPhone-এর জন্য 'একটি রিচার্জে একটি ফ্রি' অফারের ঘোষনা করে

Reliance Jio-র বাম্পার অফার, মাত্র 39 টাকায় ফ্রি কলিং এবং ডেটা সুবিধা

দেশের সবথেকে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও (Reliance Jio) করোনা অতিমারিতে গ্রাহকদের জন্য দারুন অফার নিয়ে হাজির হয়েছে। Reliance Jio তার JioPhone-এর জন্য 'একটি রিচার্জে একটি ফ্রি' অফারের ঘোষনা পর JioPhone ইউজারদের জন্য 100 টাকারও কম দামের নতুন অল-ইন-ওয়ান প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই দুটি প্ল্যান 'একটি রিচার্জে একটি ফ্রি' ক্যাটাগরির আওতায় আনা হয়েছে এবং ইউজারদের JioPhone ইউজার  জন্য একই দামের কম্প্লিমেন্টারি প্ল্যান অফার করে। এই নতুন চালু হওয়া Jio Phone প্ল্যানের ভ্যালিডিটি 14 দিনের। এই প্ল্যানে ডেটা এবং কলিং সুবিধা পাওয়া যায়। প্ল্যানের দাম 39 টাকা এবং 69 টাকা। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যান সম্পর্কে…

Jio 39 টাকা প্রিপেইড প্ল্যান

Jio-র 39 টাকার প্রিপেইড প্ল্যানে দৈনিক 100Mb হাই স্পিড ডেটা পাবেন। পাশাপাশিই সব নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলিং এবং 14 দিনের মেয়াদ পাওয়া যাবে। হাই-স্পিড ডেটার মেয়াদ শেষ হলে স্পিড কমে 64Kbps হয়ে যাবে। এছাড়া রোজ 100টি এসএমএস করা যাবে এই প্ল্যানে। এছাড়া বলে দি যে আপনি যদি 39 টাকার Jio Phone-এ রিচার্জ করান তবে আপনি বিনামূল্যে আরেকটি এই দামের প্ল্যান পেয়ে যাবেন। যা প্রথম প্ল্যান শেষ হওয়ার পরে ব্যবহার করতে পারবেন। 

Jio 69 টাকা প্রিপেইড প্ল্যান

JioPhone ইউজারদের জন্য Jio দ্বারা লঞ্চ করা আরেকটি প্ল্যান হল 69 টাকার। এই প্ল্যানটির মেয়াদও 14 দিনের। জিও 69 টাকার প্ল্যানে দৈনিক 512Mb হাই-স্পিড ডেটা দেওয়া হবে। পাশাপাশিই সব নেটওয়ার্কে বিনামূল্যে আনলিমিটেড কলিং সুবিধাও থাকছে। হাই-স্পিড ডেটা ফুরিয়ে যাওয়ার পরে, স্পিড কমে 64Kbps হয় যাবে। এছাড়া রোজ 100টি এসএমএস করা যাবে এই প্ল্যানে।

JioPhone গ্রাহকদের জন্য সংস্থা 75 টাকার একটি চমৎকার রিচার্জ প্ল্যান অফার করে, যেখানে আপনি পাবেন একাধিক সুবিধা। এই প্ল্যানটি জিও গ্রাহকদের জন্য সবথেকে সস্তার প্ল্যান। জিওফোন ব্যবহারকারীদের বর্তমানে 'All in One' সেকশনে আনলিমিটেড কম্বো প্ল্যান অফার করা হয়। 75 টাকার জিও ফোন All-in-one-plan এর কথা বললে, এর ভ্যালিডিটি 28 দিনের। এতে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100MB ডেটা এবং 50 এসএমএস-এর সুবিধা দেওয়া হয়। এছাড়া এই প্ল্যানে মোট 3GB হাই-স্পিড ডেটা অফার করা হবে গ্রাহকদের। অর্থাৎ গ্রাহকেরা JioPhone-এর এই প্ল্যানে প্রতিদিন 0.1GB ডেটার সুবিধা পাওয়া যাবে। প্রতিদিনের ব্যবহৃত ডেটার কোটা একবার শেষ হয়ে গেলে, ইন্টারনেট স্পিড হয়ে যাবে 64Kbps।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo