জিও গ্রাহকদের জন্য সুখবর! লঞ্চ হল দুর্দান্ত 5 নতুন প্ল‍্যান

HIGHLIGHTS

রিলায়েন্স জিও নিয়ে এল 5 টি দারুন প্রিপেইড প্ল্যান

পাওয়া যাবে একবছর পর্যন্ত ভ্যালিডিটি

মিলবে ফ্রি Disney+Hotstar সাবস্ক্রিপশন

জিও গ্রাহকদের জন্য সুখবর! লঞ্চ হল দুর্দান্ত 5 নতুন প্ল‍্যান

Jio ইউজারদের জন্য রয়েছে দারুণ খবর। সম্প্রতি মুকেশ আম্বানির রিলায়েন্স জিও সংস্থা গ্রাহকদের জন্য হাজির করেছে 5 টি দুর্দান্ত প্ল্যান। আসলে ডিসেম্বরের শুরুর দিক থেকে সমস্ত জিও প্রিপেইড প্ল্যানের দাম আগের থেকে বেড়েছে। মূলত নভেম্বরের শেষের দিকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া টেলিকম কোম্পানিগুলির নিজেদের প্রিপেইড প্ল্যানের ট্যারিফ বৃদ্ধি করার পথকেই অনুসরণ করেছে জিও।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Reliance Jio প্রিপেইড প্ল্যানগুলির দাম আগের তুলনায় প্রায় 500 টাকা পর্যন্ত বেড়েছে। যার ফলে অনেক ইউজারকেই নিজেদের জিও সিমকে BSNL কানেকশনে পোর্ট করানোর চিন্তা-ভাবনা করতে দেখা গিয়েছে। কেননা এখনো পর্যন্ত সরকারি টেলিকম সংস্থা BSNL বেশ সস্তায় গ্রাহকদের প্রিপেইড প্ল্যান অফার করছে।

এমন অবস্থায় Reliance Jio টেলিকম নিজের কাস্টমারদের ধরে রাখতে হাজির করেছে 5 টি নতুন প্রিপেইড প্ল্যান। এই প্রিপেইড প্ল্যানগুলির সাথে ইউজারেরা পাবেন Disney+Hotstar বেনিফিট। আগের প্ল্যানগুলির তুলনায় এই প্রিপেইড প্ল্যানগুলি আসছে বাড়তি ভ্যালিডিটির সাথে। আসুন একনজরে দেখে নিন লিস্ট-

601 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 3GB করে হাই-স্পিড ডেটা।

• পাওয়া যাবে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের বেনিফিট।

• মিলবে ডেইলি ফ্রি 100 এসএমএসের সুবিধা।

• এই 601 টাকার জিও প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন 6GB অ্যাডিশনাল ডেটা।

• এছাড়া পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস এবং ডিজনি প্লাস হটস্টার অ্যাপের একবছরের ফ্রি সাবস্ক্রিপশন।

• এই জিও প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 28 দিন। 

799 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই জিও প্ল্যান আসছে মোট 56 দিনের ভ্যালিডিটির সাথে।

• এই প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন প্রতিদিন 2GB করে ডেটা বেনিফিট।

• ভারতের যে কোনো টেলিকম নেটওয়ার্কে করা যাবে ফ্রি কল।

• আসছে ডেইলি ফ্রি এসএমএস বেনিফিটের সাথে।

• ওটিটি বেনিফিট হিসেবে পাওয়া যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপের একবছরের ফ্রি সাবস্ক্রিপশন।

1066 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই জিও প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন ডেইলি 2GB করে ডেটা।

• আসবে আনলিমিটেড কলিং বেনিফিটের সাথে।

• এই প্ল্যানে মিলবে ফ্রি এসএমএসের সুবিধা।

• এছাড়া পাওয়া অ্যাডিশনাল 5GB ডেটা।

• এই প্রিপেইড প্ল্যান আসছে মোট 84 দিনের ভ্যালিডিটির সাথে ।

• আসছে ডিজনি প্লাস হটস্টার এবং সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশনের সাথে।

3199 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 365 দিন।

• পাওয়া যাবে আনলিমিটেড কলিং এবং ডেইলি ফ্রি এসএমএসের সুবিধা।

• এই প্ল্যানে ইউজারেরা পাবেন প্রতিদিন 2GB করে ইন্টারনেট বেনিফিট।

• এছাড়া পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন।

• অ্যাডিশনাল বেনিফিট হিসেবে এই প্রিপেইড প্ল্যানের সাথে পাওয়া যাবে বাড়তি 10GB ডেটা।
• এই প্রিপেইড প্ল্যান আসছে ফ্রি Disney+Hotstar সাবস্ক্রিপশনের সাথে।

4199 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই প্রিপেইড প্ল্যানে জিও ইউজারেরা পাবেন ডেইলি 3GB করে ডেটা।

• প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে একবছর।

• এই প্ল্যানে ইউজারেরা পাবেন যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা।

• এছাড়া মিলবে ডেইলি ফ্রি 100 এসএমএসের বেনিফিট।

• এই প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo