Jio-এর সবচেয়ে সস্তা রিচার্জ: প্রতিদিন 3 টাকার কম, বিনামূল্যে কলিং সহ 24GB ডেটা

HIGHLIGHTS

জিও-র রিচার্জ প্ল্যান 14 দিন থেকে 365 দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করে

JioPhone প্ল্যানগুলিতে বিনামূল্যে কলিং, ডেটা এবং অন্যান্য সুবিধাও পাওয়া যায়

রিলায়েন্স জিওর এমন কিছু প্ল্যানে আছে, যেখানে প্রতিদিনের খরচ 3 টাকারও কম

Jio-এর সবচেয়ে সস্তা রিচার্জ: প্রতিদিন 3 টাকার কম, বিনামূল্যে কলিং সহ 24GB ডেটা

রিলায়েন্স জিওর (Reliance Jio)-র কাছে রিচার্জ প্ল্যানের একটি দীর্ঘ তালিকা রয়েছে। জিও-র রিচার্জ প্ল্যান 14 দিন থেকে 365 দিন পর্যন্ত ভ্যালিডিটি অফার করে। জিও-র কিছু প্ল্যান খুবই সস্তা দামের রয়েছে। আমরা এখানে রিলায়েন্স জিওর এমন কিছু সম্পর্কে বলবো, যেখানে প্রতিদিনের খরচ 3 টাকারও কম। এগুলি জিওফোন এর রিচার্জ প্ল্যান (JioPhone Recharge Plan)। এই প্ল্যানগুলিতে বিনামূল্যে কলিং, ডেটা এবং অন্যান্য সুবিধাও পাওয়া যায়। তবে আসুন জেনে নেওয়া যাক Jio-এর এই প্ল্যানগুলি কী কী…

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

প্রতিদিনের খরচ মাত্র 3.25 টাকা, ভ্যালিডিটি 28 দিন

রিলায়েন্স জিওর (Reliance Jio) একটি প্ল্যান 91 টাকার রয়েছে। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। Jio ফোনের এই প্ল্যানে একদিনের খরচ 3.25 টাকা। Jio-এর এই প্ল্যানে আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাচ্ছে। প্ল্যানে প্রতিদিন 100MB ডেটা দেওয়া হয়। এছাড়াও প্ল্যানে 200MB অতিরিক্ত ডেটা পাওয়া যাচ্ছে। প্ল্যানে মোট 3GB ডেটা অফার করা হয়। এই প্ল্যানে 50টি SMS পাঠানোর সুবিধা রয়েছে। এছাড়াও, Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন পাওয়া যায়।

প্রতিদিনের খরচ মাত্র 2.67 টাকা, ভ্যালিডিটি 11 মাসের

রিলায়েন্স জিওর কাছে JioPhone-এর একটি প্ল্যান রয়েছে 899 টাকার। Jio-এর এই প্ল্যানে 336 দিনের ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে। প্ল্যানের দৈনিক খরচ 2.67 টাকা। প্ল্যানে প্রতি 28 দিনে 2GB ডেটা পাওয়া যায়। অর্থাৎ প্ল্যানে মোট 24GB ডেটা দেওয়া হয়েছে। প্ল্যানে, যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করার সুবিধা পাওয়া যাবে। JioPhone-এর এই প্ল্যানে প্রতি 28 দিনে 50টি SMS পাঠানোর সুবিধা পাওয়া যাচ্ছে। এছাড়াও প্ল্যানে Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo