Jio vs BSNL: দামে মাত্র 2 টাকার পার্থক্য, এই কোম্পানি দিচ্ছে 160 দিনের ভ্যালিডিটি এবং 320 জিবি ডেটা
Jio vs BSNL এর এমন দুটি রিচার্জ প্ল্যানের বিষয় বলব, যা প্রায় একই দামের আসে
জিও এর 999 টাকার প্ল্যান এবং বিএসএনএল এর 997 টাকা প্ল্যানের তুলনা করবো
এই দুটি প্ল্যানে ভ্যালিডিটির অনেক বড় পার্থক্য রয়েছে

Jio vs BSNL: জুলাই মাসে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানিরা তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। রিচার্জ প্ল্যানের দাম বাড়ার পর বেশিরভাগ গ্রাহকরা বিএসএনএল সিমে পোর্ট করিয়ে নেয়। কারণ বিএসএনএল গ্রাহকদের কম খরচে বেশি সুবিধা অফার করছে। তবে জিও এর কাছেও এমন কিছু প্ল্যান রয়েছে যা এখনও সস্তা।
আমরা এখানে জিও এবং বিএসএনএল এর এমন দুটি রিচার্জ প্ল্যানের বিষয় বলব, যা প্রায় একই দামের আসে। তবে এই দুটি প্ল্যানে ভ্যালিডিটির অনেক বড় পার্থক্য রয়েছে। আমরা কথা বলছি জিও এর 999 টাকার প্ল্যান এবং বিএসএনএল এর 997 টাকা প্ল্যান। আসুন জেনে নেওয়া যাক এই দুটি রিচার্জ প্ল্যানে কোনটা এগিয়ে।
জিওর 999 টাকার প্ল্যানে গ্রাহকদের পুরো 98 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এছাড়া এতে প্রতিদিন 2 জিবি ডেটা সুবিধা পাওয়া যাবে। সেই হিসেবে পুরো ভ্যালিডিটিতে মোট 196 জিবি ডেটা পাওয়া যাবে।
ডেটার পাশাপাশি, গ্রাহকরা এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS প্রতিদিন পাবেন। এছাড়া গ্রাহকরা 5জি কানেক্টিভিটি সহ আনলিমিটেড 5জি ডেটা সুবিধা পেতে পারেন।
বিএসএনএল এর 997 টাকার প্ল্যানে পুরো 160 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে ভারত সঞ্চার নিগম লিমিটেড প্রতিদিন 2 জিবি ডেটা অফার করছে। সেই হিসেবে পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট 320 জিবি ডেটা ব্যবহার করতে পারবেন। প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে।
এছাড়া গ্রাহকরা এতে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। সাথে থাকছে প্রতিদিন 100 এসএমএস। অতিরিক্ত সুবিধা হিসেবে এতে Hardy Games+Challenger Arena Games+Gameon Astrotell+Gameium+Lystn Podocast+Zing Music +BSNL Tune পাওয়া যাবে।


