Jio vs Airtel vs Vodafone Idea Cheapest Recharge Plan Price under Rs 200
Jio vs Airtel vs Vodafone Idea Cheapest Recharge Plan: রিলায়েন্স জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া হল দেশের তিনটি বড় টেলিকম কোম্পানি। এই টেলিকম কোম্পানিরা তাদের গ্রাহকদের বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান অফার করে। এই প্রিপেইড প্ল্যানগুলি সীমাহীন ভয়েস কল, মোবাইল ডেটা এবং এসএমএসের মতো সুবিধা অফার করে। আজ আমরা এখানে এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়া রিচার্জ সম্পর্কে বলছি যা 200 টাকারও কম দামে আসে।
জিও এর 198 টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 14 দিনের। এই প্রিপেইড প্ল্যানে 2GB ডেটা প্রতিদিন পাওয়া যাবে। যার মানে গ্রাহকরা মোট 28 জিবি ডেটা এই প্ল্যানে ব্যবহার করা যাবে। প্ল্যানে পাওয়া প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। এছাড়া 5G নেটওয়ার্ক এলাকায় গ্রাহকরা আনলিমিটেড 5জি ডেটা পাবেন।
পাশাপাশি, এতে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। গ্রাহকরা 100 SMS প্রতিদিন পাঠাতে পারবেন। এই রিচার্জ প্ল্যানে কোম্পানি জিওটিভি এবং জিওক্লাউড এর সাবস্ক্রিপশনও ফ্রি পাবেন।
এয়ারটেল এর কাছে 200 টাকার কম দামে 199 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানে 2 জিবি ডেটা পাওয়া যাবে। এতে আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS সুবিধা দেওয়া হয়। এছাড়া এতে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
প্ল্যানে গ্রাহকরা অতিরিক্ত সুবিধা হিসেবে Airtel Warning Spam সুবিধা পাওয়া যায়। এছাড়া Xstream Play এর সুবিধা থাকছে। এছাড়া থাকছে 12 মাসের জন্য 17000 টাকা দামের Preplexity Pro AI এর সাবস্ক্রিপশন অফার করা হয়।
ভি এর কাছে 200 টাকার কম দামে দুটি আনলিমিটেড রিচার্জ প্ল্যান রয়েছে। এতে প্রথম 189 টাকার প্ল্যান যা আনলিমটিডে ডেটা অফার করা হয়ে। এই প্ল্যানে 1 জিবি ডেটা এবং 300 SMS পাওয়া যাবে। প্ল্যানের ভ্যালিডিটি 26 দিনের দেওয়া হয়।
এবার কথা 199 টাকার। এই প্ল্যানে আনলিমিটেড সুবিধা দেওয়া হয়। এই রিচার্জ প্ল্যানে 2 জিবি ডেটা অফার করা হয়। এই প্ল্যানে মোট 300 SMS সুবিধা দেওয়া হয়। এতে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 50 পয়সা প্রতি এমবি হয় যাবে।