Jio vs Airtel cheapest one month validity and 1 5gb daily data recharge plans
টেলিকম সেক্টারে আজ Airtel এবং Jio সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। দুটি কোম্পানি গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরণের রিচার্জ অফার করে। জিও এবং এয়ারটেল এর সস্তা দামের রিচার্জ প্ল্যান গ্রাহকদের কাছে বেশি জনপ্রিয়, তবে 84 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যানের চাহিদা বেশি।
এমন সময় প্রশ্ন উঠছে যে কোন কোম্পানির 84 দিনের প্ল্যান আপনার জন্য ভালো? এয়ারটেল কি বেশি সুবিধা দেয়, নাকি জিও ভালো বিকল্প? আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক…
আরও পড়ুন: Amazon Diwali Special sale: দিওয়ালি সেলে 9000 টাকার কম দামে সেরা 3টি LED TV
প্রথমে, এয়ারটেল তার গ্রাহকদের 1,199 টাকা দামের একটি দুর্দান্ত প্রিপেইড প্ল্যান অফার করছে। এই প্ল্যানটিতে প্রতিদিন 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন SMS এবং 5জি ডেটা অফার করা হয়। তাছাড়া, এই প্যাকে বিনামূল্যে অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশনও রয়েছে।
এছাড়া এয়ারটেল 979 টাকার প্ল্যানও অফার করে। এতে 84 দিনে প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হয়। যেই গ্রাহকরা শুধু মাত্র কলিং সুবিধা চান, তাদের জন্য থাকছে 469 টাকার রিচার্জ ভয়েস অনলি প্ল্যান, যা 84 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং অফার সহ আসে।
জিওর কথা বললে, কোম্পানির কাছে 84 দিনের ভ্যালিডিটি সহ একাধিক প্ল্যান রয়েছে। এতে 1299 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং, প্রতিদিন 100 SMS এবং 5G ডেটা পাওয়া যায়। বিশেষ জিনিষ হল গ্রাহকরা এতে Netflix এর সাথে JioTV মতো OTT সুবিধা পাবেন।
এয়ারটেলের মতো, জিও একটি সস্তা প্ল্যান অফার করে যা মাত্র 799 টাকায় 1.5 জিবি প্রতিদিন ডেটা এবং আনলিমিটেড কলিং অফার করে। যারা শুধুমাত্র কল করতে চান তাদের জন্য, জিওর একটি বিশেষ 458 টাকার ভয়েস-ওনলি প্ল্যানও রয়েছে যা 84 দিনের জন্য আনলিমিটেড কলিং অফার করে।
সব মিলিয়ে দেখতে গেলে এয়ারটের এর প্ল্যানে ডেটা এবং বাকি সুবিধা বেশি, তবে জিও এর দাম এবং সুবিধা বেশি দেয়।