250 টাকার কম দামে Jio এর 5 সেরা রিচার্জ প্ল্যান, 28 দিন পর্যন্ত ডেটা কল সব ফ্রি
জুলাই মাসে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানিরা তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে
এখানে আমরা Jio র 5 প্ল্যানের বিষয় বলবো যার দাম 250 টাকার কম
জিওর 250 টাকার কমের এই রিচার্জ প্ল্যানের সাথে গ্রাহকরা ডেটা, ফ্রি আনলিমিটেড কলিং এবং SMS মতো সুবিধা পাবেন
Jio Recharge Plans Under 250: জুলাই মাসে সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানিরা তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। কোম্পানিরা তার রিচার্জ প্ল্যানের দাম 25 শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেয়। এখন গ্রাহকরা সস্তায় কিছু রিচার্জ প্রিপেইড প্ল্যানের খোঁজ করছে। এখানে আমরা জিওর 5 প্ল্যানের বিষয় বলবো যার দাম 250 টাকার কম।
Jio এর 250 টাকার কম দামের প্ল্যানের তালিকা
জিওর 250 টাকার কমের এই রিচার্জ প্ল্যানের সাথে গ্রাহকরা ডেটা, ফ্রি আনলিমিটেড কলিং এবং SMS মতো সুবিধা পাবেন।
- Jio 209 টাকার প্ল্যান
209 টাকার জিও প্ল্যানে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এছাড়া প্রতিদিন 1 জিবি ডেটা এবং 100 ফ্রি SMS রয়েছে। রিলায়েন্স জিওর এই প্ল্যানে 22 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে 22 দিনের জন্য মোট 22 জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়া থাকছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এক্সেস।
- Jio 249 টাকার প্ল্যান
এই প্ল্যানে প্রতিদিন 1 জিবি ডেটা অফার করা হয়। সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং 28 দিনের ভ্যালিডিটি। পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা মোট 28 জিবি ডেটা পাবেন। এর সাথে 100 SMS ফ্রি রয়েছে। সাথে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এক্সেস পাওয়া যাবে।
- Jio 199 টাকার প্ল্যান
199 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। এতে আনলিমিটেড কলিং এবং 18 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এছাড়া জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড ফ্রি সাবস্ক্রিপশন থাকবে।
- Jio 239 টাকার প্ল্যান
239 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। এতে 22 দিনের আনলিমিটেড কলিং, ডেটা এবং প্রতিদিন 100 SMS থাকছে। এছাড়া থাকছে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সুবিধা।
- Jio 198 টাকার প্ল্যান
এই তালিকায় 200 টাকার কম দামেরও রিচার্জ প্ল্যান রয়েছে। এতে প্রতিদিন 2 জিবি ডেটা অফার করা হয়। প্ল্যানে আনলিমিটেড কলিং, 100 SMS এবং 14 দিনের ভ্যালিডিটি থাকছে।