Reliance Jio offers free sonyliv and zee5 with these prepaid plans
Jio Long Validity Plan: রিলায়েন্স জিও দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। জিও তার গ্রাহকদের বিভিন্ন ধরণের রিচার্জ প্ল্যান অফার করে। এতে মাসিক প্ল্যান থেকে বার্ষিক প্ল্যান সমস্ত রিচার্জ পাওয়া যাবে। আপনিও যদি জিও গ্রাহক হন এবং বেশি ভ্যালিডিটি সহ সস্তা প্ল্যান খুঁজছেন, তবে এই খবর আপনার জন্য।
এই খবরে আমরা জিওর এমন একটি প্ল্যানের বিষয় বলছি, যা কম খরচে বেশি ভ্যালিডিটি অফার করে। শুধু তাই নয়, এতে একগুচ্ছ ডেটা এবং বাকি সুবিধা পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়।
আরও পড়ুন: Jio কে কাঁদিয়ে দিল Airtel Plan, সস্তায় কলিং-ডেটা সহ বিনামূল্যে Amazon Prime সাবস্ক্রিপশন
রিলায়েন্স জিওর যেই প্ল্যানের কথা আমরা বলছি, সেটি 749 টাকার প্রিপেইড প্ল্যান। জিওর এই প্ল্যানটি বেশ জনপ্রিয়। এই রিচার্জ প্ল্যানটি সেই সমস্ত গ্রাহকদের জন্য কাজে আসতে পারে, যারা বেশি ভ্যালিডিটি চান।
জিওর 749 টাকার প্ল্যানে মোট 90 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে গ্রাহকরা আনলিমিটেড কলিং সুবিধাও পাবেন। এছাড়া এতে পুরো ভ্যালিডিটিতে মোট 180 জিবি ডেটা পাওয়া যাবে। এটি প্রতিদিনের হিসেবে 2 জিবি ডেটা করে হবে।
গ্রাহকরা প্রতিদিন 100 SMS করার সুবিধাও পাবেন। জিও গ্রাহকরা এই প্ল্যানে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন।
আপনার যদি বেশি ডেটা প্রয়োজন হয় তবে আপনি জিও 719 টাকার প্ল্যানও নিতে পারেন। কোম্পানি এতে 84 দিনের ভ্যালিডিটি অফার করছে।
ইন্টারনের জন্য এতে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়ে। এছাড়া থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা। গ্রাহকরা এতে 84 দিনের জন্য মোট 168 জিবি ডেটা পাবেন।
আরও পড়ুন: 84 Days Prepaid Plan: Jio, Airtel, Vi কে দিচ্ছে 84 দিনের জন্য বেশি সুবিধা!