Jio Prepaid Plan
Jio তার গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। কোম্পানি তার দুটি রিচার্জ প্ল্যানের সাথে অতিরিক্ত ডেটা অফার করছে। জিওর এই দুটি রিচার্জ প্ল্যানে পাওয়া সুবিধা ছাড়া এখন 6GB পর্যন্ত অতিরিক্ত ডেটা (Jio Extra Data) পাওয়া যাবে। রিলায়েন্স জিওর এই দুটি প্ল্যানে দেওয়া হয় প্রতিদিন 3GB ডেটা।
রিলায়েন্স জিওর যেই দুটি প্ল্যানে অতিরিক্ত ডেটা অফার করছে, সেগুলিতে প্রতিদিন 3GB ডেটা দেওয়া হয়। জিওর রিচার্জ প্ল্যানগুলি 219 টাকা এবং 399 টাকার দামে আসে। আসুন এই দুটি প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।
জিওর এই রিচার্জ প্ল্যানটি 14 দিনের ভ্যালিডিটির সাথে আসে। এই প্রিপেইড প্ল্যানে প্রতিদিনের হিসেবে 3GB ডেটা দেওয়া হয়, যা মোট 42GB ডেটা হচ্ছে। অতিরিক্ত ডেটা হিসেবে এতে 2GB ডেটা পাওয়া যাবে। যার মানে এই প্ল্যানে মোট 44GB ডেটা পাবেন গ্রাহকরা।
গ্রাহকরা এতে প্রতিদিন 100 SMS করার সুবিধা পাবেন। জিওর এই প্ল্যানটি আনলিমিটেড ভয়েস কলিং সহ আসে। এছাড়াও এই প্ল্যানে আপনি আনলিমিটেড 5G সুবিধা পাবেন। এছাড়াও, প্ল্যানে Jio TV, Jio Cinema এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।
জিওর এই প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটি সহ আসে। এই প্রিপেইড রিচার্জ প্ল্যানে মোট 90GB ডেটা পাওয়া যাবে। প্রতিদিনের হিসেবে গ্রাহকরা পাবেন 3GB ডেটা। তবে এই প্ল্যানেও কোম্পানি অতিরিক্ত ডেটা হিসেবে 6GB ডেটা পাবেন। এছাড়া বিনামূল্যের 100 SMS পাওয়া যাবে।
গ্রাহকরা ডেটার পাশাশি, এতে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। এতে Jio TV, Jio Cinema এবং Jio Cloud-এর সাবস্ক্রিপশনও পাওয়া যাবে।
আরও পড়ুন: মাত্র 75 টাকায় 7.5GB ডেটা দিচ্ছে Vodafone Idea, জানুন কোন গ্রাহকরা পাবেন এই সুবিধা?