Jio daily 3GB data recharge plan offer 84 days validity, Unlimited 5G, call and Free Netflix JioHotstar subscription
ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio এর কাছে প্রতিদিন 3GB ডেটা সহ সেরা রিচার্জ প্ল্যান রয়েছে। এখানে আমরা জিও এর যেই রিচার্জ প্ল্যানের কথা বলছি তার দাম 1799 টাকা। এটি 3GB প্রতিদিন ডেটা সেগামেন্টে টেলিকমের সেরা প্ল্যান। শুধু তাই নয়, কোম্পানি এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড 5G ডেটা অফার করে। এছাড়া এতে কোম্পানি Netflix এর সাবস্ক্রিপশনও দিচ্ছে।
যেহেতু এই প্ল্যান 84 দিনের ভ্যালিডিটি সহ আসে, যার কারণে এতে 3 মাসের নেটফ্লিক্স বেসিক একেবারে বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া , এতে গুগল সাবস্ক্রিপশনও পাওয়া যাবে। আসুন এই প্ল্যানের ডিটেল জেনে নেওয়া যাক।
রিলায়েন্স জিওর 1799 টাকার প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, 100 SMS প্রতিদিন এবং 3 জিবি প্রতিদিন ডেটা পাওয়া যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিনের। জিওর বিশেষ অফারও থাকছে এতে 3 মাসের JioHotstar Mobile/TV সাবস্ক্রিপশন দেওয়া হয়, যার দাম মাত্র 149 টাকা। নেটফ্লিক্স এর (বেসিক) সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে যার দাম 597 টাকা।
জিও 18 বছর বা তার বেশি বয়সী ইউজারদের জন্য 35,100 টাকা দামের 18 মাসের Google Gemini প্ল্যানও অফার করছে। তবে, FUP ডেটা লিমিট শেষ হওয়ার পরে, ইন্টারনেটের স্পিড কমে 64Kbps হয় যাবে। তবে, গ্রাহকদের আনলিমিটেড 5জি ডেটাও অফার করা হয়।
আরও পড়ুন: এবার আর ডেটা শেষ হওয়ার চিন্তা নেই, Airtel দিচ্ছে রিচার্জ প্ল্যানে Unlimited Data সুবিধা
জিও আরও দুটি প্ল্যান অফার করে যা প্রতিদিন 3 জিবি ডেটা অফার করে। এগুলি হল 449 টাকা এবং 1199 টাকার প্ল্যান। এই দুটি প্ল্যানই ভারতের সমস্ত সার্কেলে পাওয়া যাবে এবং গুগল জেমিনি এআই প্রো সাবস্ক্রিপশনও অফার করে।