Reliance Jio Best Prepaid Plans with Unlimited 5G Data and Free Netflix for 84 days
সম্প্রতি সমস্ত প্রাইভেট টেলিকম কোম্পানিরা তাদের ট্যারিফ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। যার পরে পুরানো রিচার্জগুলি দামি হয়ে গেছে। তার মধ্যে গ্রাহকরা সস্তা রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন। আপনি যদি Reliance Jio ইউজার হন, তবে এই খবর আপনাদের জন্য। এখানে আমরা কিছু সস্তা রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং এবং ডেটা সুবিধা পাবেন।
জিও এর 199 টাকার প্রিপেইড প্ল্যান হল কোম্পানির সবচেয়ে সস্তা রিচার্জ। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি অফার করা হয়ে। এতে 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং 300 এসএমএস এর সুবিধা। এই প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প হতে পারে যা শুধু মাত্র কলিং সুবধা চান।
আরও পড়ুন: BSNL এর 150 দিনের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, Jio Airtel এর হাওয়া টাইট
সস্তায় 5G সুবিধা চান তবে জিও 349 টাকার প্ল্যান দেখতে পারেন। এতে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এছাড়া থাকছে একগুচ্ছ বেনিফিট। এতে ডেটা হিসেবে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়ে, যা পুরো 28 দিনে 56 জিবি ডেটা হয়ে যাবে। এছাড়া আনলিমিটেড কলিং , 100 SMS মেসেজ প্রতিদিন থাকছে। অতিরিক্ত সুবিধা হিসেবে জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড পাওয়া যাবে।
রিলায়েন্স জিওর এই প্ল্যানে গ্রাহকরা 84 দিনের ভ্যালিডিটি পাবেন। এতে প্রতিদিন 2 জিবি ডেটা অফার করা হয়। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং, 100 SMS প্রতিদিন এবং জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন।
জিওর 666 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 84 দিনের ভ্যালিডিটি পাবেন। এতে প্রতিদিন 2 জিবি ডেটা দেওয়া হয়। এছাড়া আনলিমিটেড কলিং, 100 SMS প্রতিদিন এবং ফ্রি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন।