Airtel, Jio এবং Vodafone Idea তিনটি প্রাইভেট টেলিকম কোম্পানিরা তাদের প্রিপেইড এবং পোস্টপেইড সহ ডেটা প্যাকের দাম বাড়িয়ে দিয়েছে। তবে সরকারী টেলিকম কোম্পানি BSNL এখনও সস্তা দামে তার রিচার্জ প্ল্যান অফার করছে। আজ এই খবরে আমরা বিএসএনএল এর একটি সস্তা মাসিক রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছি, যা মাত্র 229 টাকায় আসে।
Survey
✅ Thank you for completing the survey!
আপনি যদি প্রতি মাসে সস্তার রিচার্জ প্ল্যানের খোঁজ করছেন তবে বিএসএনএল এর এই প্রিপেইড একটি ভাল বিকল্প হতে পারে। ভারত সঞ্চার নিগম লিমিটেড এই প্ল্যানের সাথে একগুচ্ছ ডেটা অফার করছে। অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় এটি অনেকটি সস্তা। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল 229 টাকার প্ল্যানে কী বিশেষ দিচ্ছে।
বিএসএনএল এর 229 টাকার প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2GB ডেটা অফার করা হচ্ছে। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS সুবিধা। কোম্পানি এই প্ল্যানের সাথে 1 মাসের ভ্যালিডিটি অফার করছে। যার মানে আপনি যদি জুলাই মাসের 16 তারিখ এই প্ল্যানটি রিচার্জ করান, তবে আগামী মাসের 16 আগস্ট এই রিচার্জের ভ্যালিডিটি শেষ হবে।
এটি বিএসএনএল এর একমাত্র প্ল্যান যা মাসিক ভ্যালিডিটি অফার করে। তবে বলে দি যে এতে গ্রাহকরা 4G স্পিড পাবেন না। মনে করিয়ে দি যে বিএসএনএল বর্তমানে গ্রাহকদের জন্য 4G পরিষেবা শুরু করতে চলছে।
এয়ারটেল এবং জিও এর কাছেও 1 মাসের ভ্যালিডিটি সহ একাধিক প্রিপেইড প্ল্যান রয়েছে। কোম্পানি সবচেয়ে সস্তা মাসিক রিচার্জের কথা বললে, এয়ারটেল 379 টাকায় অফার করছে এবং জিও 319 টাকায়। আসুন দেখে নেওয়া যাক বিএসএনএল এর তুলনায় জিও এবং এয়ারটেল এর মাসিক রিচার্জ কী আলাদা পাওয়া যাচ্ছে।
Airtel 1 মাসের প্রিপেইড প্ল্যান
379 টাকার এয়ারটেল প্ল্যানে গ্রাহকরা পাবেন 1 মাসের ভ্যালিডিটি। এছাড়া থাকছে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 2 জিবি ডেটা এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা পাবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে ফ্রে হ্যালোটিউনস এবং উইনক মিউজিক সুবিধা রয়েছে।
Jio এর 1 মাসের প্রিপেইড প্ল্যান
319 টাকার জিও প্ল্যানে গ্রাহকরা পুরো 1 মাসের ভ্যালিডিটি পাবেন। প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS পাওয়া যাবে। অতিরিক্ত সুবিধা হিসেবে এতে জিও টিভি, জিও ক্লাউড এবং জিও সিনেমা এক্সেস পাওয়া যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile