#image_title
রিলায়েন্স জিও তার গ্রাহকদের সময় সময় নতুন রিচার্জ প্ল্যান অফার করে। জিওর কাছে তার প্রতিটি গ্রাহকদের জন্য তার চাহিদা অনুযায়ী রিচার্জ প্ল্যান রয়েছে। আপনি আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী রিচার্জ প্ল্যান সেলেক্ট করতে পারবেন। আপনি যদি বেশি ভ্যালিডিটি সহ Jio Recharge Plan খুঁজছেন, তবে কোম্পানির কাছে একটি দুর্দান্ত প্ল্যান রয়েছে।
Jio সস্তা দামের রিচার্জ প্ল্যানে বেশি ভ্যালিডিটি অফার করছে। জিওর রিচার্জ প্ল্যানের কথা বললে, কোম্পানির কাছে 3 মাস অর্থাৎ 84 দিনের একটি দুর্দান্ত প্ল্যান রয়েছে, যার দাম 400 টাকার কম।
Jio এর লিস্টে 395 টাকার একটি প্ল্যান রয়েছে, যেখানে গ্রাহকরা 84 দিনের জন্য সুবিধা পাবেন। জিও এর এই প্ল্যান My Jio বা jio.com সাইটে লিস্ট রয়েছে। এর জন্য আপনাকে ওয়েবসাইটে মোবাইল সেকশনে প্রিপেইড অপশনে যেতে হবে। এখানে আপনি Value সেকশনে এই রিচার্জ প্ল্যানটি পাওয়া যাবে।
Jio 395 টাকার রিচার্জ প্ল্যানের সুবিধার কথা বললে এতে গ্রাহকরা বেশি ভ্যালিডিটি সহ 84 দিন পর্যন্ত আনলিমিটেড ভয়েস কলিং সুবিধাও রয়েছে। জিওর এই রিচার্জ 84 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যান।
আরও পড়ুন: 108MP ক্যামেরা সহ Oneplus 5G ফোনে দেদার ছাড়! জানুন কোথায় পাবেন এই বাম্পার অফার
এই রিচার্জ প্ল্যানে ডেটা সুবিধাও রয়েছে। এতে মোট 6GB ডেটা পাওয়া যাবে। ডেটা লিমিট শেষ হওয়ার পরে 64kbps এর স্পিড সহ ডেটা ব্য়বহার করা যাবে। এছাড়া থাকছে 100 SMS এর সুবিধা।