30 দিনের Jio এর সস্তা রিচার্জ প্ল্যান, মিলবে 25 জিবি ডেটা, আনলিমিটেড কলিং সাথে JioHotstar ফ্রি

HIGHLIGHTS

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio চুপিসারে একটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে

আমরা জিওর 365 টাকার প্ল্যানের কথা বলছি, যা কম খরচে একগুচ্ছ ডেটা অফার করছে

অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানের সাথে 3 মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হয়

ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি Reliance Jio চুপিসারে একটি সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। আমরা জিওর 365 টাকার প্ল্যানের কথা বলছি, যা কম খরচে একগুচ্ছ ডেটা অফার করছে। এই প্ল্যানটি আপনি জিওর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে রিচার্জ করতে পারেন। আসুন জিওর এই রিচার্জ প্ল্যানের বিষয় জেনে নেওয়া যাক।

Jio এর 365 টাকার রিচার্জ প্ল্যান

TelecomTalk এর একটি রিপোর্ট অনুযায়ী, জিওর 365 টাকার প্রিপেইড প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। কোম্পানি এতে মোট 25 জিবি হাই-স্পিড ডেটা অফার করে। ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট চলতে থাকবে। তবে স্পিড কমে 64kbps হয় যাবে।

আরও পড়ুন: আগামী মাসের এই দিন লঞ্চ হবে Realme 16 5G, Selfie Mirror ডিজাইন সহ আর কী ফিচার এবং স্পেসিফিকেশন হবে জানুন

কলিংয়ের কথা বললে, এতে আপনি আনলিমিটেড কলিং পাওয়া যাবে। সাথে প্রতিদিন 100 SMS ও দেওয়া হয় এই রিচার্জ প্ল্যানে। গ্রাহকরা এই প্ল্যানে 7.47 টাকার টকটাইমও পাবেন।

অতিরিক্ত সুবিধা হিসেবে এই প্ল্যানের সাথে 3 মাসের জিওহটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হয়। সাথে গ্রাহকরা পাবেন 50 জিবি ফ্রি JioAICloud স্টোরেজ এবং JioTV এর এক্সেসও দেওয়া হয়।

শুধু তাই নয়, কোম্পানি এতে 18 মাসের Google Gemini Pro প্ল্যানও অফার করে, যার দাম 35,100 টাকা। এতে 200GB ক্লাউড স্টোরেজ সহ একাধিক প্রিমিয়াম ফিচারও রয়েছে। তবে বলে দি যে জেমিনির এই সুবিধাগুলি চালু রাখতে এতে 349 টাকা বা তার চেয়ে বেশি দামের Unlimited 5G প্ল্যান এক্টিভ রাখতে হবে।

আরও পড়ুন: সোজা 13000 টাকা সস্তায় কিনুন 48MP ক্যামেরা সর Google Pixel স্মার্টফোন, এই অফার হাতছাড়া না হয়

বলে দি যে এই প্ল্যানে আনলিমিটেড 5G ডেটার কোনও উল্লেখ করা হয়নি, তাই আপনাকে আনলিমিটেড 5জি ডেটা সুবিধা পেতে বাকি প্ল্যানগুলি বিবেচনা করতে হবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :