3 মাস পর্যন্ত রিচার্জের ঝামেলা শেষ করে দিল Jio, প্রতিদিন 2 জিবি ডেটা সহ 20 জিবি অতিরিক্ত ডেটা এবং আনলিমিটেড কলিং

ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি Reliance Jio এর এমন একটি প্রিপেইড প্ল্যান রয়েছে, যা কম দামে গ্রাহকদের বোনাস ডেটা অফার করছে। আমরা যেই প্ল্যানের কথা বলছি, সেখানে 1 জিবি, 2 জিবি, এমনকি 10 জিবি বোনাস ডেটা নয়, বরং এতে 20 জিবি বোনাস ডেটা দেওয়া হয়। এই বোনাস ডেটা গ্রাহকরা প্ল্যানের সাথে পাওয়া বিনামূল্যে আনলিমিটেড 5G ডেটার অতিরিক্ত হিসেবে পাবেন। অর্থাৎ 4জি হোক বা 5জি, ডেটার কোনো অভাবই হবে না আপনার। সেই সাথে মিলবে মাঝামাঝি ভ্যালিডিটি, OTT প্ল্যাটফর্মের ফ্রি অ্যাক্সেস এবং মেগা সারপ্রাইজ হিসেবে Google Gemini AI Pro-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন। চলুন জেনে নেওয়া যাক জিও-র এই ধামাকা প্ল্যানটির খুঁটিনাটি।

Reliance Jio এর 899 টাকার রিচার্জ প্ল্যান

রিলায়েন্স জিওর 899 টাকার প্রিপেইড প্ল্যানের সাথে প্রতিদিন 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধা পাওয়া যায়। গ্রাহকদের জন্য 20 জিবি বোনাস ডেটাও এই প্ল্যানের সাথে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Realme 16T 5G vs Motorola Edge 70 Fusion: একটি ফোনে 8000mAh ব্যাটারি আরেকটিতে 7000mAh ব্যাটারি, কোনটি চলবে বেশি দিন

এই প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রতিদিন 2 জিবি ডেটা। আর যেদিন সেই 2 জিবি শেষ হয়ে যাবে, সেদিন নিজেই কাজে লাগবে 20 জিবি বোনাস ডেটা। পরের দিন আবার প্রতিদিনের 2 জিবি রিসেট হবে, তারপর দরকার পড়লে বোনাস ডেটা।

এর পাশাপাশি পাচ্ছেন আনলিমিটেড 5G ডেটা, অর্থাৎ 5G কভারেজ এলাকায় থাকলে ইন্টারনেট নিয়ে কোনো চিন্তাই নেই। সাথে আছে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS সুবিধা।

এই প্ল্যানে 90 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। অর্থাৎ প্রতি তিন মাসে একবার রিচার্জ করলেই হবে। প্রতিদিনের খরচ পড়ছে মাত্র 9.99 টাকা যা বেশ সস্তা।

এসব ছাড়াও, এই প্ল্যানে 90 দিনের জন্য JioHotstar Mobile-এর OTT সুবিধা যুক্ত রয়েছে। প্ল্যানের পরিষেবার ভ্যালিডিটি 90 দিন। এই প্ল্যানের সাথে আরও একটি অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে, তা হলো 18 মাসের জন্য Google AI Pro-এর সাবস্ক্রিপশন। এই সাবস্ক্রিপশনের আসল দাম 35,100 টাকা। এছাড়া গ্রাহকদের জন্য Google Nano Banana-এর মতো আরও বেশ কিছু সুবিধা এই প্ল্যানের সাথে যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: একধাবে 50 শতাংশ সস্তা হয় গেল 1.5 টন সহ Split AC, অর্ধেক দামে বিক্রি হচ্ছে Voltas, Godrej, Samsung, Bluestar এসি

এই প্ল্যানের সাথে বিনামূল্যে 50 জিবি JioAICloud স্টোরেজ সুবিধাও থাকছে। এর পাশাপাশি থাকছে Google Nano Banana-এর মতো আধুনিক ফিচার এবং ক্লাউডে ফাইল বা ছবি ব্যাকআপ রাখার জন্য সম্পূর্ণ বিনামূল্যে 50 জিবি JioAICloud স্টোরেজ।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :