Jio 84 days affordable recharge Plan with unlimited 5G daily 2GB Data OTT benefits
Jio Unlimited 5G Data Recharge Plan: ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও প্রিপেইড প্ল্যানে গ্রাহকদের একাধিক অপশন দেয়। কোম্পানি গ্রাহকদের প্রয়োজন এবং চাহিদা মাথায় রেখে বিভিন্ন সুবিধার সাথে আলাদা আলাদা রিচার্জ লিস্ট করেছে। আমরা এখানে জিওর Unlimited 5G Data সহ আসা প্ল্যানের কথা বলবো। আপনি যদি 84 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 2GB ডেটা সহ সস্তা প্ল্যান খুঁজছেন তবে জিওর এই রিচার্জটি একটি ভাল বিকল্প। আসুন জেনে নেওয়া যাক 84 দিনের ভ্যালিডিটি সহ জিও রিচার্জ প্ল্যানের দাম কত এবং সুবিধা কী কী।
দামের কথা বললে, আমরা যেই জিওর 84 দিনের রিচার্জ প্ল্যানের কথা বলছি তার দাম হল 859 টাকা। এতে কোম্পানি দীর্ঘ দিন পর্যন্ত কলিং, ডেটা সহ আরও একগুচ্ছ সুবিধা অফার করে। আসুন এবার একনজরে সুবিধাগুলি জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: 7000 টাকার বেশি সস্তায় বিক্রি হচ্ছে Samsung এর প্রিমিয়াম ফিচার সহ Galaxy 5G স্মার্টফোন
সুবিধার কথা বললে, জিওর 859 টাকা প্রিপেইড প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন 100 SMS এবং 2GB ডেটা প্রতিদিন পাওয়া যায়। এই সমস্ত সুবিধা গ্রাহকরা 84 দিন পর্যন্ত পাবেন। যার মানে হল কোম্পানি এই প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি অফার করছে।
এই প্ল্যানের সাথে মোট ডেটা 168GB পাওয়া যাবে, যা 4G ডেটা হবে। তবে 5G ডেটা ব্যবহাররের ক্ষেত্রে কোনও লিমিট নেই। যেই গ্রাহকরা এই প্ল্যানটি রিচার্জ করবেন, তারা ট্রুলি আনলিমিটেড 5জি ডেটা সুবিধা পাবেন।
এছাড়া বাকি সুবিধা হিসেবে, জিও প্ল্যানে 3 মাসের জন্য JioHotstar Mobile এর এড-অন OTT বেনিফিট দেওয়া হয়। সাথে থাকছে JioAICloud এর 50 জিবি ফ্রি ক্লাউড স্টোরেজও। জিও এই প্ল্যানে 18 মাসের জন্য Google Gemini AI Pro এর এক্সেসও অফার করে, যার আসল দাম 35,100 টাকা।
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হল OnePlus এর সবচেয়ে সস্তা স্মার্টফোন, দাম মাত্র 16999 টাকা