Jio এর ধামাকা রিচার্জ প্ল্যান, মাত্র 209 টাকার খরচে আনলিমিটেড কলিং, প্রতিদিন 1 জিবি ডেটা এবং একগুচ্ছ সুবিধা
Reliance Jio তার গ্রাহকদের সস্তা প্ল্যান অফার করে। আপনিও যদি জিও গ্রাহক হন এবং কম বাজেটে একটি ভাল প্ল্যান খুঁজছেন তবে জিওর এই প্ল্যান আপনার জন্য সেরা। এই প্ল্যানে 1 জিবি হাই স্পিড ডেটা প্রতিদিন, আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS রোজ দেওয়া হয়। আসুন জেনে নেওয়া যাক রিলায়েন্স জিওর এই প্ল্যানের দাম কত এবং সুবিধা কী পাওয়া যাবে।
Jio 209 টাকার রিচার্জ প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে
জিওর 209 টাকার প্ল্যানে 22 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে গ্রাহকরা 1 জিবি হাই-স্পিড ডেটা প্রতিদিন পাবেন। প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। তবে কম স্পিডে ডেটা ব্যবহার করা যাবে।
ডেটার পাশাপাশি, এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিংয়ে সুবিধা দেওয়া হয়, যা যেকোনো নেটওয়ার্কে কলিং করা যাবে। এছাড়া এতে থাকছে 100 SMS প্রতিদিন বিনামূল্যে।
অতিরিক্ত সুবিধা হিসেবে জিও 209 টাকার প্ল্যানে একগুচ্ছ সুবিধা দেওয়া হয়। এই প্ল্যানের সাথে জিও সিনেমা, জিও টিভি, জিও ক্লাউড মতো অ্যাপের ফ্রি এক্সেস পাওয়া যাবে।
এই রিচার্জ প্ল্যানটি কোম্পানির অ্যা MyJio App থেকে রিচার্জ করা যাবে। এখানে আপনি 209 টাকার প্ল্যান দেখতে পাবেন।
249 টাকার জিও রিচার্জ প্ল্যান
২০৯ টাকার ছাড়াও কোম্পানির কাছে 249 টাকার প্ল্যানও রয়েছে। এই প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটিতে পাবেন প্রতিদিন 1 জিবি ডেটা এবং 100 ফ্রি SMS। এই সমস্ত কিছুর পাশাপাশি, এতে আনলিমিটেড কলিং সুবিধাও পাওয়া যাবে। সাথে জিও অ্যাপের এক্সেস।