Jio 199 vs Airtel 199: 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে জিও নাকি এয়ারটেল কে দিচ্ছে বেশি সুবিধা

Jio 199 vs Airtel 199: 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যানে জিও নাকি এয়ারটেল কে দিচ্ছে বেশি সুবিধা

আপনি যদি 200 টাকার কম দামে সস্তা রিচার্জ প্ল্যান (affordable recharge plan) খুঁজছেন তবে Jio এবং Airtel দুটি কোম্পানির কাছে রয়েছে এই বিকল্প। বর্তমানে জিও এবং এয়ারটেল দুটিই কোম্পানি 199 টাকার রিচার্জ প্ল্যান অফার করে। একই দাম হওয়া সত্ত্বেও দুটি প্ল্যানে পাওয়া সুবিধা আলাদা আলাদা। একটি প্ল্যানে পাওয়া যাবে দীর্ঘ ভ্যালিডিটি এবং আরেকটিতে থাকছে বেশি ডেটা। এই দুটি প্ল্যানে কোনটি আপনার জন্য সেরা বিকল্প হবে সেটা আপনার চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী বেছে নিতে হবে। তবে আসুন দেরি না করে জিও এবং এয়ারটেল এর 199 টাকার দুটি প্ল্যানে পাওয়া ভ্যালিডিটি, ডেটা এবং বাকি সুবিধাগুলি দেখে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio 199 টাকার রিচার্জ প্ল্যান

জিওর 199 টাকার প্ল্যানের কথা বললে, এতে 18 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। কোম্পানি এতে গ্রাহকদের প্রতিদিন 1.5 জিবি ডেটা অফার করছে। সেই হিসেবে জিও গ্রাহকরা মোট 27 জিবি ডেটা অফার করা হয়। প্রতিদিনের লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64 কেবিপিএস হয় যাবে।

আরও পড়ুন: আগামীকাল ভারতে আসছে Moto G37 Series এর দুটি স্মার্টফোন, জানুন ডিসপ্লে থেকে ক্যামেরা, ব্যাটারি সমস্ত ফিচার

এছাড়া এই প্ল্যানে থাকছে আনলিমিটেড কলিং এবং 100 SMS প্রতিদিন। এছাড়া কোম্পানি কিছু অতিরিক্ত সুবিধাও দিচ্ছে। এতে কোম্পানি জিও টিভি এবং জিও এআই ক্লাউড এর সাবস্ক্রিপশন পাবেন।

Jio 199 vs Airtel 199 Recharge plan Which Prepaid Plan offers Best under Rs 200
Jio 199 vs Airtel 199 Recharge plan Which Prepaid Plan offers Best under Rs 200

Airtel 199 টাকার রিচার্জ প্ল্যান

এয়ারটেলের 199 টাকার প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, যা জিওর অফারের তুলনায় অনেকটা বেশি। এই প্যাকে প্রতিদিন ডেটা সুবিধার পরিবর্তে, এতে মোট 2 জিবি ডেটা দেওয়া হয়।

গ্রাহকরা এই ভ্যালিডিটিতে আনলিমিটেড কলিং সুবিধা এবং 300 SMS সুবিধা পাবেন। এছাড়াও, এয়ারটেল এই প্ল্যানের সাথে এয়ারটেল এক্সস্ট্রিম প্লে এর অ্যাক্সেস, Adobe Express Premium এবং দ্য সেফ নেটওয়ার্ক ফিচারের মাধ্যমে স্প্যাম সুরক্ষা সুবিধাও দিচ্ছে।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ Realme 5G ফোনে দেদার ছাড়, মাত্র 18,951 টাকায় কেনার সুযোগ

এই টেলিকম কোম্পানি 349 টাকার রিচার্জ প্ল্যানও গ্রাহকদের অফার করছে। বিশেষ করে সেইসব গ্রাহকদের জন্য, যারা 28 দিনের ভ্যালিডিটিতে আনলিমিটেড 5G ডেটা এবং প্রতিদিন 2 জিবি করে ডেটা ব্যবহার করতে চান।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile