Home » News » Telecom » Good News: Jio ধামাকা অফার, 30 এপ্রিল পর্যন্ত এই রিচার্জ প্ল্যানে বিনামূল্যে পাওয়া যাবে Unlimited JioHotstar এর সুবিধা, দেখে নিন লিস্ট
Good News: Jio ধামাকা অফার, 30 এপ্রিল পর্যন্ত এই রিচার্জ প্ল্যানে বিনামূল্যে পাওয়া যাবে Unlimited JioHotstar এর সুবিধা, দেখে নিন লিস্ট
Jio গ্রাহকদের জন্য দুর্দান্ত খবর নিয়ে এসেছে। কোম্পানি তার আনলিমিটেড অফারের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। টেলিকমটক এর রিপোর্ট অনুযায়ী কোম্পানি Unlimited JioHotstar অফার 30 এপ্রিল 2025 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তবে আগে এই অফারটি 31 মার্চ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সম্প্রতি কোম্পানি এই সুবিধা বাড়িয়ে 15 এপ্রিল পর্যন্ত করে দেয়।
Survey
✅ Thank you for completing the survey!
জিও এর ওয়েবসাইটে নতুন আপডেট সহ এটি লিস্ট করা হয়েছে। যার হিসেবে অফারের ভ্যালিডিটি 30 এপ্রিল পর্যন্ত করে দেওয়া হয়েছে। আনলিমিটেড অফারে কোম্পানি 299 টাকা বা তার চেয়ে বেশি দামের রিচার্জ প্ল্যানে প্রতিদিন কম করে 1.5 জিবি ডেটা সহ জিওহটস্টার অফার করে।
কোম্পানির এই প্ল্যান 28 দিনের ভ্যালিডিটি সহ আসে। এতে কোম্পানি প্রতিদিন 1.5GB ডেটা অফার করছে। এছাড়া প্ল্যানে প্রতিদিন 100 SMS ফ্রি এবং আনলিমিটেড কলিং পাওয়া যাবে। জিও প্ল্যানে জিওহটস্টারের ফ্রি এক্সেস থাকবে সাথে।
319 টাকার জিও রিচার্জ প্ল্যান
এই রিচার্জ প্ল্যানে 1 মাসের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে আপনি 1.5 জিবি ডেটা প্রতিদিন পাবেন। প্ল্যানে প্রতিদিন 100 ফ্রি এসএমএস এবং আনলিমিটেড কলিং পাওয়া যাবে। এই প্ল্যানের সাথেও জিও হটস্টার এর ফ্রি এক্সেস পাওয়া যাবে।
329 টাকার জিও রিচার্জ প্ল্যান
এতে 28 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। সাথে থাকবে প্রতিদিন 1.5 জিবি ডেটা। প্ল্যানে প্রতিদিন 100 SMS ফ্রি এবং আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। সাথে থাকছে জিওহটস্টারের সাবস্ক্রিপশন।
349 টাকার জিও রিচার্জ প্ল্যান
350 টাকার কম দামের জিও এর এই প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে প্রতিদিন 2 জিবি ডেটা সহ আনলিমিটেড 5G ডেটাও থাকবে। সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS ফ্রি। এই প্ল্যানেও জিও হটস্টার এর ফ্রি এক্সেসর দেওয়া হয়।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile