Reliance Jio দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানি। জিওর কাছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী একাধিক প্রিপেইড রিচার্জ প্ল্যান রয়েছে। জিওর কাছে 4G এবং 5G দুটি নেটওয়ার্কের গ্রাহক রয়েছে। আপনি যদি জিও সিম ব্যবহার করেন এবং আপনি 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে এই খবর আপনার কাজে আসবে।
মনে করিয়ে দি যে জিও জুলাই মাসে তার রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। দাম বাড়ার কারণে অনের জিও গ্রাহকরা তাদের সিম BSNL নেটওয়ার্কে পোর্ট করিয়ে নিয়েছে। আপনি যদি কম খরচে জিও প্ল্যান চাইছেন তবে 200 টাকার কম দামের রিচার্জের লিস্ট দেখে নিতে পারেন।
জিওর 189 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। এতে কোম্পানি 2GB ডেটা অফার করে। সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা। শুধু তাই নয়, 300 SMS এর সুবিধাও পাওয়া যাবে এই রিচার্জে। বলে দি যে এটি জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর সাবস্ক্রিপশন সহ আসে। জিওর এই প্ল্যানটি Value ক্যাটাগরিতে লিস্ট করা।
রিলায়েন্স জিওর আনলিমিটেড 5G ডেটা সুবিধা 198 টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে। আপনি 198 টাকায় 14 দিনের ভ্যালিডিটি পাবেন। এতে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যাবে, যা পুরো ভ্যালিডিটিতে মোট 28 জিবি ডেটা হবে।
200 টাকার কম খরছে জিওর কাছে 199 টাকারও প্ল্যান রয়েছে। এই রিচার্জ প্ল্যানে জিও গ্রাহকরা মোট 18 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে 18 দিনের জন্য আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS এর সুবিধা। গ্রাহকরা জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউড এর ফ্রি সাবস্ক্রিপশনও পাবেন।