দেশের বড় টেলিকম নেটওয়ার্ক প্রোভাইডার কোম্পানি Airtel এবং Reliance Jio-এর কাছে 30 দিনের প্রিপেইড প্ল্যান রয়েছে। তবে প্রাইভেট টেলিকম কোম্পানির এই প্রতিযোগিতায় সরকারী টেলিকম কোম্পানি BSNL -ও যোগ দিয়েছে। BSNL তার গ্রাহকদের 30 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান অফার করে।
আসুন জেনে নেওয়া যাক তিনটি কোম্পানির মধ্যে কে দিচ্ছে সস্তা দামে 30 দিনের প্রিপেইড প্ল্যান আর কে দিচ্ছে বেশি সুবিধা।
299 টাকার প্রিপেইড প্ল্যানে BSNL গ্রাহকরা প্রতিদিন 3GB ডেটা পাওয়া যাবে। পুরো হিসেবে মোট 90GB ডেটা হচ্ছে এই প্ল্যানে। ভয়েস কলিং হিসেবে এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েস কলিং পাবেন। এছাড়া থাকছে প্রতিদিন 100 SMS পাওয়া যাবে।
রিলায়েন্স জিওর 296 টাকার প্রিপেইড প্ল্যানে গ্রাহকরা 30 দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলিং সুবিধা পাবেন। পাশাপাশি, এই প্ল্যানে ইউজাররা কোনো FUP সীমা ছাড়াই 25GB ডেটা পাবেন। এই রিচার্জ প্ল্যানটি কোম্পানির ওয়েবসাইটে Jio Freedom Plan নামে লিস্ট করা হয়েছে। এই প্ল্যানের সাথে গ্রাহকরা Jio Apps এর সাবস্ক্রিপশনও অফার করা হচ্ছে।
রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং, 25GB ডেটা, প্রতিদিন 100 SMS এবং বিনামূল্যে ভয়েস কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। একই সাথে উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশন, ফ্রি হ্যালোটিউনস, ফাস্ট্যাগে 100 টাকা ক্যাশব্যাক এবং 3 মাসের অ্যাপোলো সাবস্ক্রিপশন দেওয়া হয়ে। এই প্ল্যানের ভ্যালিডিটি 30 দিনের দেওয়া হচ্ছে।
দাম হিসেবে BSNL প্ল্যান Jio এবং Airtel এর তুলনায় 3 টাকা বেশি দামি। তবে ডেটা হিসাব করলে দুটি কোম্পানির থেকে তিনগুন বেশি ডেটা অফার করা হচ্ছে। আপনি যদি 30 দিনের কোনো প্ল্যান খুঁজছেন তবে আপনার চাহিদা এবং প্রযোজন অনুযায়ী পছন্দের রিচার্জ বেছে নিতে পারেন।