ভারতীয় টেলিকম সেক্টারে তিনটি বড় কোম্পানি হল Jio, Airtel এবং Vodafone Idea। তবে গত কয়েক মাস থেকে সরকারী টেলিকম কোম্পানি BSNL চিন্তা বাড়িয়ে দিয়েছে এই কোম্পানির। একদিকে তিনটি টেলিকম কোম্পানি তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, ভারত সঞ্চার নিগম লিমিটেড তার সস্তা রিচার্জ প্ল্যানে গ্রাহকদের আকৃষ্ট করছে, যার কারণে সরকারী কোম্পানি গ্রাহক সংখ্যাও বাড়ছে।
Survey
✅ Thank you for completing the survey!
বিএসএনএল একের পর এক নতুন রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। আপনি যদি কম দামে বেশি ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে বিএসএনএল এর কাছে কিছু সেরা বিকল্প। কোম্পানি তার গ্রাহকদের মাত্র 200 টাকার খরচে 3 মাসের ভ্যালিডিটি দিচ্ছে।
সুবিধার কথা বললে, বিএসএনএল এতে 3 মাসের ভ্যালিডিটিতে কলিং সুবিধা দিচ্ছে। তবে বলে দি যে গ্রাহকরা এতে 300 মিনিট কলিংয়ের জন্য পাবেন। এই 90 দিন গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে কল করতে পারবেন।
ডেটার ক্ষেত্রে এই রিচার্জ প্ল্যানে মোট 6 জিবি ডেটা অফার করা হয়। এছাড়া থাকছে 99 ফ্রি এসএমএস সুবিধা। এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য সেরা বিকল্প হতে পারে যারা কম ডেটা ব্যবহার করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile