BSNL Rs 197 Prepaid Plan Validity Reduced check New Benefits
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার জনপ্রিয় 197 টাকার রিচার্জ প্ল্যানে বড় বদল করেছে। সরকারী টেলিকম কোম্পানি বিএসএনএল এই রিচার্জ প্ল্যানের সুবিধাতে বদল করে তার ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। বিএসএনএল এর এই প্ল্যান গ্রাহকদের মধ্যে বেশ জনপ্রিয়। আপনি যদি 200 টাকার কম দামে রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে এটি সেরা বিকল্প হতে পারে। আসুন বিএসএনএল এর এই রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।
200 টাকার কম দামের এই রিচার্জ প্ল্যানের দাম 197 টাকা। বিএসএনএল এর প্ল্যানে গ্রাহকরা এখন 4 জিবি ডেটা, 300 মিনিট ভয়েস কলিং এবং 100 SMS পাওয়া যায়। এই প্ল্যানে গ্রাহকরা 54 দিন ভ্যালিডিটি পাবেন।
আরও পড়ুন: 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi 5G ফোন 20 হাজারের কম দামে কেনার সুযোগ
তবে কোম্পানি এর আগে এই রিচার্জ প্ল্যানে 70 দিনের ভ্যালিডিটি অফার করত। যদি পুরনো সুবিধার কথা বলি তবে এতে 15 দিন পর্যন্ত প্রতিদিন 2 জিবি ডেটা অফার করা হত। সাথে আনলিমিটেড কলিং এবং 100 SMS প্রতিদিন দেওয়া হত। এই সমস্ত সুবিধার সাথে বিএসএনএল সিম 70 দিন পর্যন্ত এক্টিভ থাকত।
এখন এই প্ল্যানে 54 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। টেলিকমটক এর একটি রিপোর্ট অনুযায়ী, বিএসএনএল তার প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে নিজের এভারেজ রেভিনিউ পর ইউজার (ARPU) বাড়াতে চলেছে। পাশাপাশি কোম্পানি 4G নেটওয়ার্কও অফার করছে।
আরও পড়ুন: iQOO Z10R ভারতে 24 জুলাই হবে লঞ্চ, তবে iQOO Z10 থেকে কতটা আলাদা হবে দেখে নিন তুলনা