BSNL অফার করছে মাত্র 107 টাকায় 90 দিনের ভ্যালিডিটি সহ ডেটা এবং কলিং

HIGHLIGHTS

BSNL কোম্পানি 107 টাকায় একটি প্রিপেইড প্ল্যান অফার করছে

BSNL Plan-এর ভ্যালিডিটি রয়েছে 90 দিন

BSNL Plan-এ পাওয়া যাবে ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা

BSNL অফার করছে মাত্র 107 টাকায় 90 দিনের ভ্যালিডিটি সহ ডেটা এবং কলিং

টেলিকম সংস্থা ভোডাফোন-আইডিয়া (Vi) এবং এয়ারটেল (Airtel) গত 25 এবং 26 নভেম্বর থেকে প্রিপেইড প্ল্যানগুলির দাম বাড়িয়ে দিয়েছে। এই টেলিকম কোম্পানিগুলির প্রিপেইড প্ল্যানের দাম আগের তুলনায় প্রায় 20-25 % বেড়েছে। তবে সরকারি মালিকানাধীন টেলিকম সংস্থা BSNL-র প্রিপেইড প্ল্যানগুলির দাম কিন্তু একই রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সম্প্রতি BSNL এমন একটি প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে যেখানে পুরো ডেটা ব্যাবহারের জন্য রয়েছে একটি নির্দিষ্ট ভ্যালিডিটি। এই প্ল্যানে ডেটার পাশাপাশিও মিলবে আরও অনেক সুবিধা। এতদিন ধরে বেশিরভাগ টেলিকম প্ল্যানগুলিতে পুরো ডেটা ব্যবহারের সময়সীমা ছিল যে প্রিপেইড প্ল্যান রয়েছে তার ভ্যালিডিটির সমান। এই প্রথম BSNL টেলিকম কোম্পানি 107 টাকা দামের মধ্যে এমন বিশেষ প্রিপেইড প্ল্যান নিয়ে হাজির হয়েছে-

BSNL 107 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই প্রিপেইড প্ল্যানে BSNL অফার করছে মোট 10GB ডেটা।
• তবে এই ডেটা ব্যবহারের টাইম লিমিট থাকছে 30 দিন।
• প্ল্যানে পাওয়া যাবে ২৪ ঘন্টা ফ্রি ভয়েস কলের সুবিধা।
• ইউজারেরা পাবেন আনলিমিটেড কলের অ্যাক্সেস।
• এছাড়া মিলবে ফ্রি 100 এসএমএসের বেনিফিট।
• এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে মোট 90 দিন।
• গ্রাহকেরা পাবেন ফ্রি ইনকামিং কলের সুবিধা।

আসুন একনজরে দেখে নেওয়া যাক এই একই দামের আশেপাশে অন্যান্য টেলিকম সংস্থাগুলি কি কি ভ্যালিডিটির প্রিপেইড প্ল্যান অফার করছে-

এয়ারটেল (Airtel) 129 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই এয়ারটেল প্রিপেইড প্ল্যানে ইউজারেরা উপভোগ করতে পারবেন মোট 1GB ডেটা।
• এই প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।
• এছাড়া ইউজারদের অফার করা হচ্ছে মোট 300 টি ফ্রি এসএমএস।
• এই প্যাকের ভ্যালিডিটি রয়েছে 24 দিন।
• ইউজারেরা অ্যাডিশনাল বেনিফিট হিসেবে ফ্রি HelloTunes এবং AirtelXStream –র মতো অন্যান্য অফিসিয়াল এয়ারটেল অ্যাপের বেনিফিট উপভোগ করতে পারবেন।

ভোডাফোন আইডিয়া(Vi) 129 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই Vi প্রিপেইড প্ল্যানে ইউজারেরা পাবেন 200MB ডেটা।
• থাকছে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা।
• এই প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 18 দিন।

রিলায়েন্স জিও (Reliance Jio) 98 টাকার প্রিপেইড প্ল্যান-

• এই জিও প্রিপেইড প্ল্যানে ইউজারদের অফার করা হচ্ছে প্রতিদিন 1.5 GB করে ডেটা।
• প্ল্যানের ভ্যালিডিটি রয়েছে 14 দিন।
• যার মানে হল পুরো ভ্যালিডিটিতে ইন্টারনেট পাওয়া যাবে মোট 21GB।
• এই প্রিপেইড প্ল্যানে ডেইলি ডেটা লিমিট পেরিয়ে গেলে ইন্টারনেট চলবে 64Kbps স্পিডে।
• এছাড়া পাওয়া যাবে আনলিমিটেড কলের বেনিফিট।
• এই প্ল্যানে অ্যাডিশনাল বেনিফিট হিসেবে পাওয়া যাবে সমস্ত জিও অ্যাপের ফ্রি অ্যাক্সেস।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo