200 টাকার কম দামের BSNL এর সেরা রিচার্জ প্ল্যান, মিলবে হাই স্পিড ডেটা, ফ্রি কলিং সহ একগুচ্ছ সুবিধা
সরকারী টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার 5G পরিষেবা লঞ্চ করেছে। আপাতত হায়দরাবাদে বিএসএনএল গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার করতে পারেন। বিএসএনএল এর রিচার্জ পোর্টফলিওতে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। কোম্পানি তার সস্তা প্ল্যান রয়েছে। কোম্পানি তার সস্তা প্ল্যান দিয়ে প্রাইভেট কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea কে টেক্কা দিচ্ছে। আপনিও যদি বিএসএনএল গ্রাহক হন এবং 200 টাকার কম দামে সেরা প্ল্যান খুঁজছেন তবে এইগুলি সেরা প্ল্যান হতে পারে।
200 টাকার কম দামে সেরা BSNL রিচার্জ প্ল্যান
এই খবরে আমরা 200 টাকার কম দামের রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। এই প্ল্যানে গ্রাহকদের ডেটা, ভয়েস কলিং এবং এসএমএস সুবিধা দেওয়া হয়।
107 টাকার BSNL প্ল্যান
বিএসএনএল এর এই প্ল্যানে 35 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এই প্ল্যানে 3 জিবি হাই-স্পিড আনলিমিটেড ডেটা দেওয়া হয়। ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে। এছাড়া বিএসএনএল প্ল্যানে 200 মিনিট ফ্রি কলিং পাওয়া যায়। এতে নেশনাল রোমিংও পাওয়া যাবে।
141 টাকার বিএসএনএল প্ল্যান
এই তালিকায় দ্বিতীয় বিএসএনএল প্ল্যান হল 141 টাকার, যা 30 দিনের ভ্যালিডিটি সহ আসে। এতে গ্রাহকরা 1.5GB ডেটা, আনলিমিটেড লোকল এবং নেশনাল কলিং সুবিধা এবং প্রতিদিন 200 SMS সুবিধা পাবেন।
147 টাকার বিএসএনএল প্ল্যান
150 টাকার কম দামের এই রিচার্জ প্ল্যানটি 10 জিবি হাই-স্পিড ডেটা অফার করে। এই ডেটা শেষ হওয়ার পর ডেটা স্পিড কমে 40kbps হয় যাবে। সাথে থাকছে আনলিমিটেড কলিং মতো সুবিধা। এই প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।
149 টাকার বিএসএনএল প্ল্যান
সরকারী টেলিকম কোম্পানির 149 টাকার প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাবেন। এই রিচার্জে গ্রাহকরা 1 জিবি ডেটা পাবেন। সাথে আনলিমিটেড ভয়েস কল এবং 100 SMS ও পাওয়া যাবে।
197 টাকার বিএসএনএল প্ল্যান
200 টাকার কমে শেষ প্ল্যান হল 197 টাকার। এতে 70 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এছাড়া প্রথম 15 দিনে 2 জিবি ডেটা প্রতিদিন এবং আনলিমিটেড কলিং থাকছে। 15 দিন পরে ডেটা লিমিট কমে 50MB প্রতিদিন হয় যাবে।