BSNL to launch its 4g phone
BSNL তার দুটি প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। কোম্পানির এই রিচার্জ প্ল্যানগুলি দাম 699 টাকা এবং 999 টাকা। ভারতের প্রতিটি বিএসএনএল সার্কেলের গ্রাহকরা এই দুটি প্ল্যান রিচার্জ (BSNL Prepaid Plan) করাতে পারেন। বিএসএনএল তার গ্রাহকদের আকৃষ্ট করতে এই অফার নিয়ে হাজির হয়েছে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড তার 699 টাকার প্ল্যানে আগে 130 দিনের ভ্যালিডিটি অফার করত। তবে এখন এতে 20 দিন বেশি ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। যার মানে গ্রাহকরা এই প্ল্যানে এখন 150 দিনের জন্য সমস্ত সুবিধা পাবেন।
আরও পড়ুন: Jio Extra Data: জিও গ্রাহকদের জন্য সুখবর! এই দুটি সস্তার রিচার্জ প্ল্যানে পাবেন অতিরিক্ত ডেটা
699 টাকার প্ল্যানে প্রতিদিন 0.5GB ডেটা পাওয়া যাবে। এটি পুরো 150 দিনে মোট 75GB ডেটা সুবিধা দিচ্ছে। এছাড়া থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS প্রতিদিন। শুধু তাই নয়, পুরো 60 দিনের জন্য বিনামূল্যে পার্সোনালাইজড রিং রিং ব্যাক টোন (PRBT) অফার করা হয়।
এবার 999 টাকার প্ল্যানের কথা বললে, এতে 200 দিনের ভ্যালিডিটি অফার করা হত আগে। তবে এখন এতে 215 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। নতুন আপডেটের সাথে প্ল্যানটি কোম্পানির ওয়েবসাইটে লিস্ট করে দেওয়া হয়েছে।
এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিং এবং 60 দিনের পার্সোনালাইজড রিং রিং ব্যাক টোন (PRBT) অফার করে। তবে বলে দি যে 999 টাকার প্ল্যানে কোনও ডেটা বা এসএমএস সুবিধা নেই।
মনে করিয়ে দি যে সম্প্রতি বিএসএনএল তার 99 টাকার প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। আগে এই প্ল্যানে 18 দিনের ভ্যালিডিটি দেওয়া হত, এখন এটি কমিয়ে করে দেওয়া হয়েছে 17 দিন।
আরও পড়ুন: মাত্র 75 টাকায় 7.5GB ডেটা দিচ্ছে Vodafone Idea, জানুন কোন গ্রাহকরা পাবেন এই সুবিধা?