Good News! এখন 20 দিন বেশি চলবে এই দুটি BSNL Prepaid Plan, একধাপে বাড়ল এতটা ভ্যালিডিটি
BSNL তার দুটি প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে
ভারতের প্রতিটি বিএসএনএল সার্কেলের গ্রাহকরা এই দুটি প্ল্যান রিচার্জ (BSNL Prepaid Plan) করাতে পারেন
কোম্পানির এই রিচার্জ প্ল্যানগুলি দাম 699 টাকা এবং 999 টাকা

BSNL তার দুটি প্রিপেইড প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়ে দিয়েছে। কোম্পানির এই রিচার্জ প্ল্যানগুলি দাম 699 টাকা এবং 999 টাকা। ভারতের প্রতিটি বিএসএনএল সার্কেলের গ্রাহকরা এই দুটি প্ল্যান রিচার্জ (BSNL Prepaid Plan) করাতে পারেন। বিএসএনএল তার গ্রাহকদের আকৃষ্ট করতে এই অফার নিয়ে হাজির হয়েছে।
দুটি BSNL Prepaid Plan বাড়ল ভ্যালিডিটি
BSNL 699 Prepaid Plan
ভারত সঞ্চার নিগম লিমিটেড তার 699 টাকার প্ল্যানে আগে 130 দিনের ভ্যালিডিটি অফার করত। তবে এখন এতে 20 দিন বেশি ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। যার মানে গ্রাহকরা এই প্ল্যানে এখন 150 দিনের জন্য সমস্ত সুবিধা পাবেন।
699 টাকার প্ল্যানে প্রতিদিন 0.5GB ডেটা পাওয়া যাবে। এটি পুরো 150 দিনে মোট 75GB ডেটা সুবিধা দিচ্ছে। এছাড়া থাকছে আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS প্রতিদিন। শুধু তাই নয়, পুরো 60 দিনের জন্য বিনামূল্যে পার্সোনালাইজড রিং রিং ব্যাক টোন (PRBT) অফার করা হয়।
BSNL 999 Prepaid Plan
এবার 999 টাকার প্ল্যানের কথা বললে, এতে 200 দিনের ভ্যালিডিটি অফার করা হত আগে। তবে এখন এতে 215 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে। নতুন আপডেটের সাথে প্ল্যানটি কোম্পানির ওয়েবসাইটে লিস্ট করে দেওয়া হয়েছে।
এই প্ল্যান আনলিমিটেড ভয়েস কলিং এবং 60 দিনের পার্সোনালাইজড রিং রিং ব্যাক টোন (PRBT) অফার করে। তবে বলে দি যে 999 টাকার প্ল্যানে কোনও ডেটা বা এসএমএস সুবিধা নেই।
মনে করিয়ে দি যে সম্প্রতি বিএসএনএল তার 99 টাকার প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে। আগে এই প্ল্যানে 18 দিনের ভ্যালিডিটি দেওয়া হত, এখন এটি কমিয়ে করে দেওয়া হয়েছে 17 দিন।


