টেলিকম সেক্টারে Reliance jio এবং Airtel তাদের গ্রাহকদের 5G পরিষেবা দিতে চলেছে, অন্য়দিকে BSNL তার 4G পরিষেবা এখনও পর্যন্ত শুরু করেনি। সরকারী টেলিকম কোম্পানি এখন কোমর বেঁধে নেমে পড়েছে 4G পরিষেবা আনতে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) মাসের শেষের দিকে পাঞ্জাবের দুটি শহরে তার কমার্শিয়াল 4G পরিষেবা আনতে চলেছে। ভারতে 4G সার্ভিস রোলআউট করার সাথেই BSNL চতুর্থ টেলিকম অপারেটর হয়ে উঠবে।
আরও পড়ুন: 12জিবি RAM এবং 10000mAh ব্যাটারি সহ iQoo Pad লঞ্চ, ফ্ল্যাগশিপ প্রসেসর সহ Oneplus Pad কে দেবে টেক্কা
BSNL এর এই পরিকল্পনা সম্পর্কে একজন সিনিয়র অধিকারি জানিয়েছেন যে, BSNL 4G পরিষেবা পাঞ্জাবের দুটি শহর অমৃতসর এবং ফিরোজপুরে লঞ্চ করা হবে। এই দুটি শহর পাঞ্জাব সার্কেলের সবচেয়ে বেশি-রেভেনিউ আয়ের অঞ্চলগুলির মধ্যে একটি। অফিসিয়াল লঞ্চের পরে BSNL এই শহরগুলিতে 7 থেকে 10 দিনের মধ্যে সার্ভিস এবং 4G SIM বিক্রি করা শুরু করে দেবে।
আরও পড়ুন: বিশ্বের প্রথম Bendable OLED TV আনল LG! সঙ্গে মোট 21টি নয়া মডেল লঞ্চ করল দেশে
তিনি আরও বলেছেন যে “একবার 4G পরিষেবা দুটি শহরে শুরু হলে, এটি ধীরে ধীরে পাঞ্জাবের অন্যান্য শহরে চালু করা হবে, যা হাই রেভেনিউ-জেনারেটিং সার্কেকেলর মধ্যে রয়েছে৷ অন্যান্য হাই রেভেনিউ-জেনারেটিং সার্কেকেলর মধ্যে পরিষেবা ফলো করা হবে"।