180 জিবি ডেটা এবং 72 দিনের ভ্যালিডিটি সহ BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, Jio, Airtel এবং Vodafone Idea কে দিচ্ছে টেক্কা

BSNL তার গ্রাহকদের জন্য সবচেয়ে কম দামের প্রিপেইড প্ল্যান অফার করে। কোম্পানি এখন 72 দিনের ভ্যালিডিটি সহ সবচেয়ে সস্তা প্ল্যানে অতিরিক্ত ডেটা দেওয়ার ঘোষণা করেছে। এর ফলে ডেটা সুবিধার দিক থেকে এই প্ল্যান এখন আগের চেয়েও অনেক বেশি সস্তা হয়ে উঠেছে। চলুন, বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক ঠিক কোন প্ল্যানে এই অফারের পাওয়া যাবে।

BSNL-এর 485 টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানের ভ্যালিডিটি হলো 72 দিন। এই অফারের আওতায়, গ্রাহকরা এখন এই প্ল্যানের সাথে প্রতিদিন 2.5 জিবি ডেটা (মোট 180 জিবি) পাবেন। বলে দি যে, মূলত এই প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা অফার করা হত। এই প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং-এর পাশাপাশি প্রতিদিন 100 SMS এর সুবিধাও রয়েছে। মনে করিয়ে দি যে, প্রতিদিনের ডেটার লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে 40Kbps হয়ে যাবে। এই অফারটি 31 মার্চ, 2026 পর্যন্ত বৈধ থাকবে। খরচ এবং মেয়াদের হিসাব করলে, এই প্ল্যানের ক্ষেত্রে প্রতিদিনের খরচ দাঁড়াবে 6.73 টাকা।

আরও পড়ুন: Nothing Phone 4a Series এর দুটি 5G স্মার্টফোনের সেল আজ শুরু, 32MP ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত স্পেসিফিকেশন এবং ফিচার

চলুন দেখে নেওয়া যাক, Airtel, Jio এবং Vi তাদের 72 দিনের মেয়াদের প্ল্যানগুলোতে কী কী সুবিধা অফার করছে…

Jio-এর 749 টাকার রিচার্জ প্ল্যান

জিওর কাছেও 749 টাকার একটি প্ল্যান রয়েছে, যার ভ্যালিডিটি 72 দিনের আসে। খরচ এবং ভ্যালিডিটির হিসেবে এই প্ল্যানের প্রতিদিনের খরচ দাঁড়াবে 10.40 টাকা। এই প্ল্যানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিংয়ের সাথে প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 2GB ডেটা পাওয়া যায়। প্ল্যানে 20GB অতিরিক্ত ডেটাও থাকছে।

তাছাড়া, এই প্ল্যানের গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা সুবিধাও পাবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে, এই প্ল্যানটি গ্রাহকদের Google Gemini Pro প্ল্যানের সাবস্ক্রিপশন (যার দাম 35,100) অফার করে। পাশাপাশি JioHotstar, JioAICloud এবং JioTV ব্যবহারের সুযোগও থাকবে।

Vi-এর 719 টাকার রিচার্জ প্ল্যান

ভোডাফোন আইডিয়া (ভি) 72 দিনের প্ল্যানের দাম 719 টাকা। এই প্ল্যানের প্রতিদিনের খরচ হিসেব করলে এটি 9.98 টাকা হবে। গ্রাহকরা এতে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 1 জিবি ডেটা যা 4G পাওয়া যাবে। প্রতিদিন 4G ডেটা শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড 5G ডেটা সুবিধাও পাবেন।

আরও পড়ুন: 17 মার্চ লঞ্চের আগ Samsung Galaxy M17e 5G ফোনে দাম ফাঁস, দাম জানলে চমকে যাবেন

Airtel 799 টাকার রিচার্জ প্ল্যান

যদিও এয়ারটেলের কাছে 72 দিনের ভ্যালিডিটি সহ কোনও রিচার্জ প্ল্যান নেই। 799 টাকার প্ল্যানে 77 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এটি প্রতিদিনের খরচ হিসেবে 10.37 টাকা হবে। এই প্ল্যানের সাথে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 100 SMS এবং প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। অতিরিক্ত সুবিধা হিসেবে, এই প্ল্যানে গ্রাহকদের 4000 টাকা দামের Adobe Express Premium সাবস্ক্রিপশন (12 মাসের জন্য), স্প্যাম কল/SMS অ্যালার্ট এবং বিনামূল্যে HelloTunes ব্যবহারের সুবিধা থাকছে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :