BSNL Recharge Plan: মাত্র 51 টাকায় পুরো মাস যতখুশি করুন কলিং এবং একগুচ্ছ ডেটা

Highlights

BSNL তার গ্রাহকদের জন্য একটি দারুন এবং সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে

Jio, Airtel সংস্থাকে টেক্কা দিতে BSNL 51 টাকার রিচার্জ প্ল্যান চালু করেছে

ভারত সঞ্চার নিগম লিমিটেড মাত্র 51 টাকায় পুরো এক মাসের ভ্যালিডিটি অফার করছে

BSNL তার গ্রাহকদের জন্য একটি দারুন এবং সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। সরকারী টেলিকম সংস্থা Jio, Airtel মতো প্রাইভেট টেলিকম সংস্থাদের টেক্কা দিতে প্রচুর সস্তা প্রিপ্রেইড রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হয়েছে। খুবই কম খরচে ভারত সঞ্চার নিগম লিমিটেড গ্রাহকদের দারুন সুবিধা অফার করছে। একদিকে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে চলেছে। আরেকদিকে সরকারী সংস্থার এই নতুন রিচার্জ প্ল্যানটি স্বস্তিদায়ক হতে পারে। চলুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের দাম কত এবং এটি কী কী সুবিধা অফার করে।

BSNL 51 টাকার রিচার্জ প্ল্যান

ভারত সঞ্চার নিগম লিমিটেড এর নতুন রিচার্জ প্ল্যানের দাম 51 টাকা। কোম্পানি গ্রাহকদের মাত্র 51 টাকায় পুরো এক মাসের ভ্যালিডিটি অফার করছে। এছাড়া প্ল্যানে প্রতিদিনের হিসেবে 2 জিবি ডেটা পাওয়া যাবে। যার মানে গ্রাহকরা এই প্ল্যানে মোট 56 জিবি ডেটা পাবেন।

এছাড়া গ্রাহকরা এই প্ল্যানের সাথে প্রতিদিন 100 SMS সুবিধাও পাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি আনলিমিটেড প্ল্যান এবং এতে কোনো ভয়েস লিমিট নেই।

এই প্ল্যানে 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা রয়েছে। এর মানে হলো, আপনি পুরো মাস জুড়ে আপনার প্রিয়জনদের সাথে যত খুশি কথা বলতে পারবেন। তবে, এই প্ল্যানটি একটি FRC প্ল্যান। এটি বর্তমান গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে না।

বলে দি যে 51 টাকার বিএসএনএল প্ল্যানটি একটি FRC প্ল্যান, যার মানে ফার্স্ট রিচার্জ প্ল্যান হিসেবে এটি আসে। বর্তমান গ্রাহকরা এই প্ল্যানের সুবিধা পাবেন না। এটি শুধুমাত্র বিএসএনএল এর নতুন গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে।

এই প্ল্যানটি খুবই সস্তা দামে দেওয়া হচ্ছে। এতে প্রতিদিনের খরচ হিসেবে পড়বে 1.82 টাকা। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এটি এক্টিভ করা যাবে। কোম্পানি আরও বেশ কিছু প্ল্যান অফার করে যা নতুন গ্রাহকদের জন্য খুবই উপকারী।

এর মধ্যে রয়েছে একটি 24 দিনের প্ল্যান, যেখানে প্রতিদিন 1 জিবি ডেটা পাওয়া যায়। আপনি বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত প্ল্যান সম্পর্কে তথ্য পেতে পারেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile