BSNL Huge Recharge Plan extra validity
BSNL অর্থাৎ ভারত সঞ্চার নিগম লিমিটেড একবার আবার ধামাকা অফার নিয়ে হাজির হয়েছে। টেলিকম সেক্টারে পা জমিয়ে রাখতে একের পর এক নতুন অফার আনছে। কোম্পানি তার রিচার্জ প্ল্যানে বেশি ভ্যালিডিটি অফার করছে। আসলে বিএসএনএল এর 699 এবং 999 টাকার প্ল্যানে অতিরিক্ত ভ্যালিডিটি দিচ্ছে।
বিএসএনএল এর এই দুটি প্ল্যানে আলাদা-আলাদা সুবিধা দেওয়া হয়ে। আসুন জেনে নেওয়া যাক এখন এই দুটি প্ল্যানে কত দিনের অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন: Jio-Airtel এর ঘুম উরল! মাত্র 49 টাকার নতুন প্ল্যান আনল Vodafone Idea, একটি রিচার্জে 20GB ডেটা
৬৯৯ টাকার এই রিচার্জ প্ল্যান 130 দিনের ভ্যালিডিটি সহ আসে। এই প্ল্যানে কোম্পানি এখন 20 দিন অতিরিক্ত ভ্যালিডিটি অফার করছে। যার মানে গ্রাহকরা এখন 130 দিনের বদলে 150 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে পাওয়া অফারের কথা বললে, এতে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং করতে পারবেন।
এছাড়া গ্রাহকরা প্রতিদিন 100 ফ্রি SMS এর সুবিধা পাবেন। প্রতিদিনের ডেটার কথা বললে, এতে 0.5GB ডেটা দেওয়া হয়। এছাড়া 60 দিন পর্যন্ত PRBT ফ্রি রিংগটোন এর সুবিধা পাওয়া যাবে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড এই রিচার্জ প্ল্যানে 200 দিনের ভ্যালিডিটি অফার করে। সরকারী টেলিকম কোম্পানি তার এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি 15 দিন পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এখন এই রিচার্জ প্ল্যানে গ্রাহকদের 215 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। বলে দি যে কোম্পানির এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পাওয়া যায়।
তবে এই প্ল্যানে গ্রাহকরা অন্য কোনও সুবিধা পাবেন না। যার মানে এতে কোনও ডেটা বা SMS সুবিধা থাকবে না। এই প্ল্যানের সাথে, গ্রাহকরা শুধুমাত্র 2 মাসের জন্য PRBT ফ্রি রিংটোনের সুবিধা পাবেন।