BSNL cheapest recharge plans with long validity huge data
ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL টেলিকম সেক্টারে গ্রাহকদের প্রথম পছন্দ হতে চলেছে। বিএসএনএল অন্যান্য টেলিকম কোম্পানির তুলনায় গ্রাহকদের অনেক সস্তায় রিচার্জ প্ল্যান অফার করে। তবে সরকারী কোম্পানি বিএসএনএল তার 4G নেটওয়ার্কে দ্রুত কাজ করছে। 4G নেটওয়ার্কের পর এখন বিএসএনএল 5G নেটওয়ার্ক আনার প্রস্তুতি নিচ্ছে।
আপনি যদি একজন বিএসএনএল গ্রাহক হন তবে আমরা বিএসএনএল এর কম দামে রিচার্জ প্ল্যান সম্পর্কে বলবো। এতে কম দামে দীর্ঘ ভ্যালিডিটি সুবিধা পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক।
বিএসএনএল এর 249 টাকার প্ল্যানে মোট 45 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এই প্ল্যানে গ্রাহকরা পাবেন আনলিমিটেড ফ্রি কলিং, প্রতিদিন 2 জিবি ডেটা এবং প্রতিদিন 100 ফ্রি SMS সুবিধা।
এই তালিকায় 599 টাকার রিচার্জ প্ল্যান রয়েছে যা পুরো 84 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে পুরো 84 দিন পর্যন্ত আনলিমিটেড ফ্রি কলিং সুবিধা পাওয়া যাবে। সাথে প্রতিদিন 3 জিবি ডেটা এবং 100 ফ্রি SMS থাকছে।
এবার 897 টাকার রিচার্জ প্ল্যানের কথা। এই প্ল্যানে পুরো 180 দিন অর্থাৎ 6 মাসের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ফ্রি কলিং এবং প্রতিদিন 100 ফ্রি SMS সুবিধা পাবেন। ডেটার কথা বললে এতে মোট 90 জিবি ডেটা অফার করা হয়।
আরও পড়ুন: 32MP 4K ভিডিও সেলফি ক্যামেরা সহ iQOO Z10R ফোনের আজ প্রথম সেল, অফারে 2000 টাকা সস্তায় কেনার সুযোগ