ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) তার গ্রাহকদের প্রতিটি ক্যাটাগরিতে রিচার্জ প্ল্যান অফার করে। আপনি যদি আপনার BSNLমোবাইল নম্বরটি এক্টিভ রাখতে একটি সস্তা দামের খোঁজ করছেন, তবে কোম্পানির কাছে একটি দুর্দান্ত প্ল্যান রয়েছে।
BSNL তার গ্রাহকদের 107 টাকার একটি প্রিপেইড প্ল্যান অফার করে, যা এই প্রাইস রেঞ্জে যেকোনো টেলিকম কোম্পানির তুলনায় দারুন সুবিধা অফার করে। এই রিচার্জ প্ল্যানটি 107 টাকায় 35 দিনের সুবিধা দেয়।
BSNL প্রিপেইড প্ল্যান 107 টাকার গ্রাহকদের 200 মিনিটের লোকল, STD, এবং রোমিং কলের অফার করে, যার মধ্যে MTNL নেটওয়ার্কে কলিং সুবিধাও থাকছে৷ ভয়েস কলিং মিনিটের পাশাপাশি, গ্রাহকরা 3GB বিনামূল্যে ডেটা পাবেন। BSNL 107 প্যাক গ্রাহকদের 35 দিনের ভ্যালিডিটি অফার করে।
আরও পড়ুন: 15000 টাকার কম দামের Tecno Camon 20 ফোনের প্রতিযোগিতায় iQOO Z6 Lite কী দিতে পারবে টেক্কা?
এর পাশাপাশি, Jio, Vodafone-idea এবং Airtel কোম্পানি গ্রাহকদের কী অফার করছে দেখে নিই..
Jio 119 টাকার প্ল্যানে BSNL এর তুলনায় বেশি ডেটা অফার করা হচ্ছে। এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 1.5GB ডেটা দেওয়া হয়ে। প্ল্যানে 300 ফ্রি SMS, আনলিমিটেড কলিংও দেওয়া হচ্ছে। তবে জিও এর এই প্ল্যানে মাত্র 14 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। Jio Apps এর ফ্রি সাবস্ক্রিপশনও থাকছে এই প্ল্যানে।
আপনি যদি ভোডাফোন ইউজার হন তবে সিম এক্টিভ রাখার জন্য় এই রিচার্জ প্ল্যান সেরা। এটি BSNL থেকেও কম দামে আসে। এতে গ্রাহকদের 14 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। প্ল্যানে কোম্পানি পুরা আনলিমিটেড কলিং অফার করছে। এছাড়া ইন্টারনেটের জন্য় এই প্ল্যানে আপনি 200MB ডেটা পাবেন। তবে প্ল্যানে কোনো SMS সুবিধা নেই।
আরও পড়ুন: অপেক্ষার অবসান! ভারতে ফিরল BGMI, আজ থেকে ডাউনলোড শুরু, মাত্র 3 ঘন্টাই খেলতে পারবে এই ইউজাররা
এয়ারটেল এর আনলিমিটেড প্ল্যান 155 টাকা থেকে শুরু হয়। এই প্ল্যানের ভ্যালিডিটি 24 দিনের দেওয়া হয়ে। গ্রাহকরা 1GB ডেটা পাবেন এই প্ল্যানে। এছাড়া থাকছে আনলিমিটডে কলিং এবং 300 SMS সুবিধা।