BSNL affordable annual recharge plan offer unlimited calls daily 2GB data compete Jio vs Airtel
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) সারা দেশে দ্রুত তাদের নেটওয়ার্ক বাড়াচ্ছে। পাশাপাশি, কোম্পানি 5G পরিষেবার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি যদি বেসরকারী টেলিকম কোম্পানির দামি প্ল্যানের বজায় কিছু সস্তায় প্ল্যান খুঁজছেন তবে সরকারী কোম্পানি বিএসএনএল প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে। আসলে বিএসএনএল 1551 টাকায় রিচার্জ প্ল্যানে বছরভরের ভ্যালিডিটি অফার করে। আসুন এই প্ল্যানের বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিএসএনএল এর 1551 টাকার প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা অফার করা হয়। ভয়েস কলিং হিসেবে গ্রাহকরা দেশের যেকোনো নেওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুযোগ পাবেন। এছাড়া এই টাকার প্ল্যানে মোট 2400 SMS ও অফার করা হয়ে।
ভ্যালিডিটির কথা বললে, এই প্ল্যানটি 365 দিন পর্যন্ত চলবে। হাই-স্পিড ডেটার সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড কমে 40kbps হয় যাবে।
এর বিপরীতে, জিও এবং এয়ারটেল এর কাছেও 365 দিনের রিচার্জ প্ল্যান রয়েছে। তবে এই রিচার্জ প্ল্যানগুলি দ্বিগুন দামে আসে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক।
জিওর 3599 টাকার প্ল্যানে প্রতিদিন 2.5 জিবি ডেটা পাওয়া যায় এবং এতে 365 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। এতে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 এসএমএস এর সুবিধা রয়েছে। এই প্ল্যানে জিও অ্যাপস ব্যবহারের সুবিধাও পাওয়া যাবে। হাই-স্পিড ডেটার লিমিট শেষ হলে ইন্টারনেটের স্পিড কমে 64kbps হয় যাবে। এছাড়া এতে পাওয়া যাবে JioHotstar এর সাবস্ক্রিপশন এবং Google Gemini এর সুবিধা। কোম্পানি এই প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা এবং 5জি পরিষেবা, এআই (AI) ফিচার ও সিনেমা দেখার সুবিধা অফার করছে।
এয়ারটেলের 3599 টাকার প্ল্যানে প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড 5G ডেটার সুবিধা থাকছে। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিনের। এতে আনলিমিটেড লোকাল ও এসটিডি ভয়েস কলিং এবং প্রতিদিন 100 এসএমএস এর সুবিধা রয়েছে। সাথে, কোম্পানি এতে 12 মাসের জন্য Adobe Express Premium সাবস্ক্রিপশন অফার করে। গ্রাহকরা বিনামূল্যে হ্যালোটিউনস এবং এয়ারটেল এক্সস্ট্রিম প্লেতে বিনামূল্যে কন্টেন্ট দেখার সুবিধাও পাবেন।