BSNL 90 Days Plan
ভারতের একমাত্র সরকারী টেলিকম কোম্পানি BSNL ও তার ভয়েস কলিং এবং SMS রিচার্জ প্ল্যান লঞ্চ করে দিয়েছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) সম্প্রতি সমস্ত টেলিকম কোম্পানিদের শুধুমাত্র ভয়েস কলিং এবং SMS সহ রিচার্জ প্ল্যান চালু করার নির্দেশ দেয়। এতে ডেটা ব্যবহার না করা গ্রাহকদের সস্তা রিচার্জ প্ল্যানে সুবিধা দেওয়া হক।
জিও, এয়ারটেল এবং ভিআই তার কলিং এবং এসএমএস সহ রিচার্জ প্ল্যান চালু করে দিয়েছে, যার পর ভারত সঞ্চার নিগম লিমিটেড কোম্পানিও তার কলিং এবং এসএমএস সহ রিচার্জ প্ল্যান চালু করেছে।
আরও পড়ুন: সুখবর! Airtel এর নতুন লঞ্চ হওয়া সস্তা দুটি প্ল্যানের কমে গেল দাম, 110 টাকা পর্যন্ত হল সস্তা
বিএসএনএল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে X (টুইটার) এ পোস্ট করে তার শুধু কলিং এবং এসএমএস সহ রিচার্জ প্ল্যান চালু করেছে। বিএসএনএল তার গ্রাহকদের সস্তা দামে কলিং এবং এসএমএস সহ রিচার্জ প্ল্যান অফার করছে। বিএসএনএল এর এই প্ল্যানের দাম মাত্র 439 টাকা। আসুন জেনে নেওয়া যাক কী বিএসএনএল এর এই প্ল্যানে কী সুবিধা পাওয়া যাবে।
ভারত সঞ্চার নিগম লিমিটেড এর 439 টাকার প্ল্যান পুরো 90 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। যার মানে গ্রাহকরা এতে 3 মাসের ভ্যালিডিটি পাবেন। 90 দিনের ভ্যালিডিটিতে গ্রাহকরা আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।
সাথে পুরো 300 ফ্রি এসএমএস এর সুবিধা থাকছে এই রিচার্জ প্ল্যানে। এই রিচার্জে গ্রাহকরা কোনো ডেটা সুবিধা পাবেন না। বলে দি যে বিএসএনএল এর এই 439 টাকার প্ল্যান এয়ারটেল, জিও এবং ভিআই এর প্ল্যান থেকে সস্তা। সাথে সরকারী টেলিকম কোম্পানি এই প্ল্যানে বেশি ভ্যালিডিটি অফার করছে।