সুখবর! Airtel এর নতুন লঞ্চ হওয়া সস্তা দুটি প্ল্যানের কমে গেল দাম, 110 টাকা পর্যন্ত হল সস্তা
TRAI এর নির্দেশ অনুযায়ী Airtel, Jio এবং Vi তার নতুন ভয়েস এবং SMS অনলি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে
সম্প্রতি আগে চালু হওয়া এই ভ্যালু প্ল্যানগুলিকে আরও সংশোধন করেছে জিও এবং এয়ারটেল
এয়ারটেল এর 1849 টাকার বার্ষিক রিচার্জ প্ল্যান 365 দিনের ভ্যালিডিটি অফার করে
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর নির্দেশ অনুযায়ী Airtel, Jio এবং Vi তার নতুন ভয়েস এবং SMS অনলি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই নতুন রিচার্জ কোম্পানি রেগুলার প্ল্যানের তুলনায় অনেকটা সস্তা।
Surveyসম্প্রতি আগে চালু হওয়া এই ভ্যালু প্ল্যানগুলিকে আরও সংশোধন করেছে জিও এবং এয়ারটেল। ডেটা সুবিধা ছাড়াই এয়ারটেল এর নতুন রিচার্জ প্ল্যানগুলির ডিটেল নীচে দেওয়া হল। এই প্ল্যানগুলি চালু হওয়ার সাথে সাথে এয়ারটেল তাদের কিছু ভ্যালু প্ল্যান বন্ধ করে দিয়েছে যার মধ্যে ডেটা সুবিধা অন্তর্ভুক্ত ছিল।
আরও পড়ুন: TRAI এর নতুন নিয়মের পর Jio এর এই সস্তা প্ল্যানের দাম কমে গেল আরও, জানুন নতুন দাম কত
Airtel এর নতুন ভয়েস এবং SMS অনলি রিচার্জ প্ল্যান
— TRAI (@TRAI) January 23, 2025
1849 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
এয়ারটেল এর এই বার্ষিক রিচার্জ প্ল্যান 365 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে 3600 SMS পাওয়া যাবে পুরো ভ্যালিডিটিতে। যদি প্ল্যানের প্রতিদিনের খরচ হিসেব করা হয় তবে এটি পরবে 5.06 টাকা। তবে বলে দি যে এয়ারটেল এর এই রিচার্জ প্ল্যানের আসল দাম 1959 টাকা ছিল। এখন এটি 110 টাকা সস্তা করে দিয়েছে কোম্পানি।

469 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান
এই প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং 900 SMS এর সুবিধা। প্রতিদিনের খরচ হিসেবে এটি 5.58 টাকা হবে। একই ভাবে এয়ারটেল এর 469 টাকার রিচার্জ প্ল্যানটি 499 টাকায় আনা হয়েছিল। এখন এটি 30 টাকা সস্তায় হয় 469 টাকায় বিক্রি হচ্ছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile