BSNL 251 recharge plan offer 100GB data and Unlimited calls
BSNL এর পোর্টফলিওতে একাধিক সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে আনলিমিটেড কলিং, ডেটা সহ একগুচ্ছ সুবিধা পাওয়া যায়। ভারত সঞ্চার নিগম লিমিটেড এর কাছে এমন একটি সস্তা রিচার্জ প্ল্যান রয়েছে, যেখানে আনলিমিটেড কলিং সহ 100GB ডেটা অফার করা হয়। বিএসএনএল এর এই সস্তা প্ল্যানটি বিশেষ করে স্টুডেন্টদের জন্য লঞ্চ করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানের দাম কত এবং সুবিধা কী পাওয়া যাবে।
বিএসএনএল এর এই সস্তা রিচার্জ প্ল্যান 251 টাকা দামে আসে। কোম্পানি তার অফিসিয়াল X প্ল্যাটফর্ম থেকে এই প্রিপেইড প্ল্যানের বিষয় জানিয়েছে। ছাত্রদের জন্য লঞ্চ হওয়া এই প্ল্যানে গ্রাহকদের 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এতে পাওয়া সুবিধার কথা বলল, গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে পুরো ভারতে আনলিমিটেড কলিং এবং ফ্রি নেশনাল রোমিং সুবিধা পায়।
আরও পড়ুন: ভারতে আজ আসছে iQOO 15 স্মার্টফোন, লঞ্চের আগেই জানুন কত হবে দাম এবং স্পেসিফিকেশন
এছাড়া এই প্ল্যান প্রতিদিন 100 ফ্রি SMS এবং 100GB হাই স্পিড ডেটা সহ আসে। তবে বলে দি যে বিএসএনএল এর সস্তা রিচার্জ অফারটি 13 ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে।
সরকারী টেলিকম কোম্পানির এই প্ল্যানটি প্রাইভেট টেলিকম কোম্পানিদের সাথে প্রতিযোগিতা করবে। এতে গ্রাহকরা একগুচ্ছ সুবিধাও পাবে। বিএসএনএল তার এই প্ল্যানে গ্রাহকদের BiTV ও অফার করে, এতে গ্রাহকরা 350টির বেশি ফ্রি লাইভ টিভির এক্সেস দেওয়া হয়। সাথে একাধিক OTT অ্যাপ এর সুবিধাও পাওয়া যাবে।
তবে, BiTV-এর প্রিমিয়াম প্ল্যানের জন্য, ব্যবহারকারীদের প্রতি মাসে আলাদাভাবে 151 টাকা রিচার্জ করতে হবে, যা 450 টিরও বেশি লাইভ টিভি চ্যানেল এবং OTT অ্যাপের অ্যাক্সেস অফার করবে।