Jio কে টেক্কা দিচ্ছে BSNL এর 200 টাকার কম দামের এই রিচার্জ প্ল্যান, 40 দিন ভ্যালিডিটি এবং প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা

Jio কে টেক্কা দিচ্ছে BSNL এর 200 টাকার কম দামের এই রিচার্জ প্ল্যান, 40 দিন ভ্যালিডিটি এবং প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা

প্রাইভেট টেলিকম কোম্পানি Jio, Airtel এবং Vodafone Idea কে টেক্কা দিতে BSNL নতুন নতুন রিচার্জ প্ল্যান অফার করে। জিও কে টেক্কা দিতে বিএসএনএল এর কাছে 200 টাকার কম দামে একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড সংস্থার এই রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, 40 দিনের ভ্যালিডিটি দেওয়া হয়। আসুন জেনে নেওয়া যাক বিএসএনএল এর রিচার্জ প্ল্যানের দাম কত এবং সুবিধা কী।

BSNL এর 198 টাকার রিচার্জ প্ল্যান

তবে বলে দি যে কোম্পানির এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ডেটা সুবিধা পাবেন। এই প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য চালু করা হয়েছে যারা বেশি ডেটা ব্যবহার করেন। শুধু তাই নয়, এই প্ল্যানে আপনি 40 দিনের দীর্ঘ ভ্যালিডিটি পাওয়া যাবে। যার মানে এই প্ল্যানে 40 দিন পর্যন্ত প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা থাকবে। এটি শুধু মাত্র একটি ডেটা অনলি প্ল্যান। যার মানে এতে কোনো কলিং সুবিধা বা SMS পাওয়া যাবে না।

BSNL 198 recharge plan

200 টাকার কম দামে Jio রিচার্জ প্ল্যান

জিও এর ২০০ টাকার কমে রিচার্জের দাম 189 টাকা। এই সস্তা রিচার্জ প্ল্যানে কোম্পানি আনলিমিটেড কলিং অফার করে। সাথে এতে 2 জিবি হাই স্পিড ডেটা অফার করা হয়। তবে এই রিচার্জে প্রতিদিন ডেটা দেওয়া হয় না। মোট 2 জিবি ডেটা থাকবে।

সাথে রয়েছে 100 SMS বিনামূল্যে। কোম্পানি এই রিচার্জ প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। যার মানে গ্রাহকরা 28 দিন পর্যন্ত যেকোনো নেটওয়ার্কে মন খুলে কল করতে পারবেন।

কোম্পানি রিচার্জ প্ল্যানের সাথে জিও টিভি, জিও ক্লাউড এর সুবিধা অফার করে। ডেটা শেষ হওয়ার পর ডেটা স্পিড কমে 64kbps হয় যাবে। জিও এর এই প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য ভাল বিকল্প যারা শুধুমাত্র কলিং সুবিধা সহ রিচার্জ খোঁজেন।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile