150 টাকার কম খরচে 30 দিন আনলিমিটেড কলিং এবং ডেটা দিচ্ছে BSNL, Jio-Airtel এর কাছেও নেই এত সস্তা প্ল্যান
আপনার কাছে যদি BSNL সিম রয়েছে, তবে আপনি 150 টাকার কম দামে প্ল্যানটি কিনতে পারেন
বিএসএনএল মাত্র 147 টাকার প্ল্যানে পুরো 30 দিনের ভ্যালিডিটি অফার করছে
Jio, Airtel কে টেক্কা দিতে BSNL দুর্দান্ত রিচার্জ প্ল্যান অফার করে
সরকারী টেলিকম কোম্পানি BSNL বর্তমান সময় গ্রাহকদের প্রথম পছন্দ হয় উঠেছে। ভারত সঞ্চার নিগম লিমিটেড তার সস্তা রিচার্জে একগুচ্ছ সুবিধা দিয়ে গ্রাহকদের মন জয় করছে। Jio, Airtel এবং Vodafone Idea কে টেক্কা দিতে বিএসএনএল একের পর এক রিচার্জ প্ল্যান অফার করে।
যেই গ্রাহকরা কম খরচে বেশি সুবিধার রিচার্জ প্ল্যান চান, তাদের জন্য বিএসএনএল রিচার্জ সেরা বিকল্প। আমরা কোম্পানির এমনই একটি প্ল্যানের বিষয় বলবো যা 150 টাকার কম দামে 30 দিনের ভ্যালিডিটি দেয়। আসুন এই প্ল্যানের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
BSNL 147 টাকার রিচার্জ প্ল্যান
আপনার কাছে যদি বিএসএনএল সিম রয়েছে, তবে আপনি 150 টাকার কম দামে প্ল্যানটি কিনতে পারেন। এই রিচার্জ প্ল্যানের দাম মাত্র 147 টাকা। এতে কোম্পানি পুরো 30 দিনের জন্য আনলিমিটেড কলিং সুবিধা অফার করছে। যারা কম খরচে রিচার্জ প্ল্যান খুঁজছেন তবে এটি একটি ভাল বিকল্প।
জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া মতো বড় টেলিকম সংস্থারা এত সস্তায় 30 দিনের প্ল্যান অফার করেনা। বিএসএনএল এর 147 টাকার প্ল্যান আপনাকে আনলিমিটেড কলিং এবং ডেটার সুবিধা দেয়।
150 টাকার কম দামের প্ল্যানে বিএসএনএল কী সুবিধা দিচ্ছে
বেনিফিটের কথা বললে, 147 টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতিদিনের 4.90 টাকার খরচে আনলিমিটেড কলিং করতে পারবেন। এটি যেকোনো নেটওয়ার্কে কল করার সুবিধা দেয়। ডেটার ক্ষেত্রে এতে মোট 10 জিবি ডেটা অফার করা হচ্ছে। এছাড়া থাকছে BSNLTunes এর সুবিধা।