Bharti Airtel দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি তার দুটি প্রিপেইড প্ল্যানে Amazon Prime Lite অফার করছে। আপনি যদি অ্যামাজন এর প্রাইম ডেলিভারি বা অ্যামাজন প্রাইম ভিডিও দেখতে চান তবে এয়ারটেল এর এই প্ল্যানের সাথে আপনি অ্যামাজন প্রাইম এর ফ্রি সাবস্ক্রিপশন পেতে পারেন। এছাড়া, এই প্ল্যানে আপনি আনলিমিটেড ইন্টারনেট এবং ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন। আসুন জেনে নেওয়া যাক কোন প্ল্যানে কী কী সুবিধা থাকছে।
Survey
✅ Thank you for completing the survey!
Airtel এর 839 টাকার প্রিপেইড প্ল্যান
এয়ারটেল এর 838 টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং 100 SMS প্রতিদিন সুবিধা পাবেন। এই প্ল্যানের ভ্যালিডিটি 56 দিনের। এই রিচার্জের সাথে অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশনও মাত্র 56 দিনের জন্য দেওয়া হয়।
আরেকটি রিচার্জ প্ল্যান হল 1199 টাকার। এই রিচার্জে 2.5 জিবি ডেটা প্রতিদিন পাওয়া যাবে। এই প্ল্যানের সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100 SMS থাকছে। এতে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। কোম্পানি এই প্ল্যানের সাথে অ্যামাজন প্রাইম লাইট সাবস্ক্রিপশন থাকছে 84 দিনের জন্য।
কী সুবিধা পাওয়া যাবে এয়ারটেল প্ল্যানে
সুবিধার কথা বললে, এই দুটি প্ল্যানের সাথে আনলিমিটেড 5G ডেটা পাওয়া যাবে। আনলিমিটেড 5G ডেটা সেই এয়ারটেল গ্রাহকরা পাবেন যারা 2 জিবি প্রতিদিন ডেটা বা তার চেয়ে বেশির প্ল্যান রিচার্জ করান।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile