Airtel plan with unlimited 5G data and voice calling for 84 days
ICC Cricket World Cup 2023: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য Airtel তার প্রিপেইড ইউজারদের কথা মাথায় রেখে দুটি সস্তার রিচার্জ প্ল্যান (Airtel New Data Plan) লঞ্চ করেছে। এই প্রিপেইড প্ল্যানগুলি রিচার্জ করে ইউজাররা ডেটা খরচের চিন্তা না করে ক্রিকেট দেখতে পারবেন।
সাধারণত মোবাইলে আপনার পছন্দর কন্টেন্ট যেমন, ছবি বা ক্রিকেট ম্যাচ দেখার সময় দৈনিক ডেটা লিমিট ফুরিয়ে যাচ্ছে। তবে আর এই সমস্যা থাকবে না ইউজারদের। ডেটা চিন্তা কাটিয়ে উঠতে এয়ারটেল নতুন প্ল্যান নিয়ে এসেছে।
ক্রিকেট বিশ্বকাপ 2023 টুর্নামেন্ট এর জন্য এয়ারটেল দুটি নতুন ডেটা (Airtel New Data Plan) লঞ্চ করেছে। এই দুটি হল 49 টাকা এবং 99 টাকার।
আরও পড়ুন: Jio New Prepaid Plan: বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন! দুর্দান্ত 3 নতুন প্ল্যান আনল জিও
49 টাকার রিচার্জ প্ল্যানে ইউজাররা 1 দিনের ভ্যালিডিটি পাবেন। এতে মোট 6 জিবি ডেটা অফার করা হবে।
এছাড়া, এয়ারটেল এর 99 টাকার একটি বিশেষ রিচার্জ প্ল্যানে 2 দিনের ভ্যালিডিটি দেওয়া হবে। এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড ডেটা অফার করা হচ্ছে।
এছাড়া এয়ালটেল এক্সট্রিম বক্সে ইউজাররা নিজের পছন্দের ভাষায় ক্রিকেট ম্যাচ দেখার সুবিধা পাবেন।
নতুন ক্রিকেট রিচার্জ প্ল্যান ছাড়া Airtel এর কাছে আরকটি 399 টাকাক ক্রিকেট প্যাক রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী বিশেষ রয়েছে এই প্যাকে।
এয়ারটেল এর 399 টাকার একটি রিচার্জ প্যাক রয়েছে। এই প্যাকে ইউজাররা প্রতিদিন 3 জিবি ডেটা পাবেন। এছাড়া, এতে আনলিমিটেড কলিং সহ Unlimited 5G Data পাওয়া যাবে। গ্রাহকরা প্রতিদিন 100 SMS সুবিধা নিতে পারবে এই প্ল্যানে। এই রিচার্জ প্ল্যানটি 28 দিনের ভ্যালিডিটির সাথে আসে।
আরও পড়ুন: BSNL vs Airtel: 35 দিনের ভ্যালিডিটি সহ কোন Prepaid Plan অফার করছে বেশি বেনিফিট