Airtel cheapest 365 days validity
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর নির্দেশ অনুযায়ী Airtel, Jio এবং Vi তার নতুন ভয়েস এবং SMS অনলি রিচার্জ প্ল্যান লঞ্চ করেছে। এই নতুন রিচার্জ কোম্পানি রেগুলার প্ল্যানের তুলনায় অনেকটা সস্তা।
সম্প্রতি আগে চালু হওয়া এই ভ্যালু প্ল্যানগুলিকে আরও সংশোধন করেছে জিও এবং এয়ারটেল। ডেটা সুবিধা ছাড়াই এয়ারটেল এর নতুন রিচার্জ প্ল্যানগুলির ডিটেল নীচে দেওয়া হল। এই প্ল্যানগুলি চালু হওয়ার সাথে সাথে এয়ারটেল তাদের কিছু ভ্যালু প্ল্যান বন্ধ করে দিয়েছে যার মধ্যে ডেটা সুবিধা অন্তর্ভুক্ত ছিল।
আরও পড়ুন: TRAI এর নতুন নিয়মের পর Jio এর এই সস্তা প্ল্যানের দাম কমে গেল আরও, জানুন নতুন দাম কত
এয়ারটেল এর এই বার্ষিক রিচার্জ প্ল্যান 365 দিনের ভ্যালিডিটি অফার করে। এতে 3600 SMS পাওয়া যাবে পুরো ভ্যালিডিটিতে। যদি প্ল্যানের প্রতিদিনের খরচ হিসেব করা হয় তবে এটি পরবে 5.06 টাকা। তবে বলে দি যে এয়ারটেল এর এই রিচার্জ প্ল্যানের আসল দাম 1959 টাকা ছিল। এখন এটি 110 টাকা সস্তা করে দিয়েছে কোম্পানি।
এই প্ল্যানে 84 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। সাথে থাকছে আনলিমিটেড কলিং এবং 900 SMS এর সুবিধা। প্রতিদিনের খরচ হিসেবে এটি 5.58 টাকা হবে। একই ভাবে এয়ারটেল এর 469 টাকার রিচার্জ প্ল্যানটি 499 টাকায় আনা হয়েছিল। এখন এটি 30 টাকা সস্তায় হয় 469 টাকায় বিক্রি হচ্ছে।