Airtel সম্প্রতি বেশ কয়েকটি প্রিপেইড প্ল্যানে দিতে শুরু করলো এক বছরের Disney+ Hotstar সাবস্ক্রিপশন। 499 টাকা থেকে 2,798 টাকার প্ল্যানগুলিতে পাওয়া যাচ্ছে এই ফ্রি সাবস্ক্রিপশন। আগে যে সব প্রিপেইড এয়ারটেল প্ল্যানে Disney+ Hotstar সাবস্ক্রিপশন পাওয়া যেত সেগুলির দাম বাড়িয়ে নতুন করে লঞ্চ করা হয়েছে।কেবলমাত্র প্রিপেইড গ্রাহকই নয় পোস্টপেইড গ্রাহকদের জন্যেও এয়ারটেল নানা রকমের ওটিটি প্ল্যান এনেছে। শুধু এয়ারটেল নয়, অন্যান্য টেলিকম সংস্থাও এই ধরণের প্ল্যান অফার করছে।
Airtel প্রিপেইড প্ল্যানে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন-
আগে এই প্ল্যানই পাওয়া যেত 448 টাকায়। এখন এই প্ল্যান বন্ধ করে নতুন 499 টাকার প্রিপেইড প্ল্যান এনেছে এয়ারটেল।
এর আগে এই প্ল্যান পাওয়া যেত 599 টাকায়। এখন সেই প্ল্যান তুলে নিয়ে দাম বাড়িয়ে করা হয়েছে 699 টাকায়।
499 টাকা, 699 টাকা, 2,798 টাকার প্রিপেইড প্ল্যানে ডিজনি প্লাস হটস্টারের ফ্রি সাবস্ক্রিপশন ছাড়াও মিলবে Amazon Prime Video Mobile Edition এর 30 দিনের ফ্রি ট্রায়াল। এছাড়া থাকবে Wynk Music –র ফ্রি অ্যাক্সেস। সেইসঙ্গে Shaw Academy-র একবছরের ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এয়ারটেলের অ্যাপ দিয়ে FASTag কিনলে মিলবে 100 টাকার ক্যাশব্যাক।
প্রিপেইড প্ল্যানগুলির পাশাপাশি পোস্টপেইড প্ল্যানগুলিতেও মিলবে ডিজনি প্লাস হটস্টারের সাবস্ক্রিপশন। 499 টাকার পোস্ট পেইড ইনফিনিটি ফ্যামিলি প্ল্যান, 999 টাকা ও 1,599 টাকার ইনফিনিটি প্ল্যানে মিলবে এই সাবস্ক্রিপশনের সুবিধা। ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন ছাড়াও মিলবে এক বছরের Amazon Prime সাবস্ক্রিপশন।
এই প্ল্যানগুলিতে ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশনে কেবলমাত্র একটি ডিভাইসে মিলবে এই ফিচার। তবে এয়ারটেল ছাড়াও Vi ও Jio গ্রাহকরা 501 টাকা থেকে শুরু একাধিক প্ল্যানে পাবেন ফ্রি ডিজনি প্লাস হটস্টার সাবস্ক্রিপশন।