Airtel
Airtel এর সস্তা রিচার্জ প্ল্যান Jio, Vodafone (Vi) এবং BSNL এর চিন্তা বাড়িয়ে দিয়েছে। কোম্পানি 500 টাকার কম দামে 84 দিনের ভ্যালিডিটি অফার করছে। এয়ারটেল এর এই Prepaid Plan সমস্ত সার্কেলে পাওয়া যাবে। এয়ারটেল এর এই প্ল্যানটি 455 টাকায় আসে। অন্যান্য টেলিকম কোম্পানি তার 84 দিনের ভ্যালিডিটির প্ল্যানগুলি 700 টাকার দামে অফার করে। আসুন জেনে নেওয়া যাক এয়ারটেল এর এই প্ল্যানটি জিও, বিএসএনএল এবং বিএসএনএল থেকে কী আলাদা দিচ্ছে।
এয়ারটেলের এই রিচার্জ প্ল্যানে ৪৫৫ টাকায় আসে। এই প্ল্যানে গ্রাহকদের 84 দিনে ভ্যালিডিটি অফার করে। এছাড়া গ্রাহকরা এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধাও পাবেন। এছাড়া, কোম্পানি এই প্ল্যানে ফ্রি ন্যাশনাল রোমিংয়ের সুবিধাও দিচ্ছে।
এই প্ল্যানে পাওয়া বাকি সুবিধার কথা বললে, গ্রাহকরা বিনামূল্যে 900 SMS এবং 6GB ডেটা সুবিধা পাবেন। প্ল্যানে পাওয়া ডেটা ব্যবহারের জন্য কোন সীমা নির্ধারণ করা হয়নি।
জিওর 84 দিনের ভ্যালিডিটি প্ল্যানের দাম ৬৬৬ টাকা। কোম্পানি এতে আনলিমিটেড কলিং সুবিধা অফার করে। এছাড়া এতে প্রতিদিনের 1.5 জিবি ডেটা হিসেবে মোট 126 জিবি ডেটা দেওয়া হয়ে। এমনিতে জিওর কাছে 84 দিনের একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে।
বাকি সুবিধা হিসেবে এতে 100 SMS প্রতিদিন দেওয়া হয়ে। আপনার এলাকায় যদি 5G নেটওর্য়াক থাকে তবে এতে আপনি আনলিমিটেড 5G ডেটা ব্যবহার করতে পারবেন। ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে 64kbps হয়ে যাবে। গ্রাহকরা এতে JioTV, JioCinema এবং JioCloud সুবিধা পাবেন।
এয়ারটেল ছাড়া ভোডাফোন আইডিয়ার কাছেও 459 টাকার 84 দিনের ভ্যালিডিটির প্ল্যান রয়েছে। এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড ভয়েক কলিং সহ 6GB ডেটা পাওয়া যাবে। এছাড়া এতে 1000 SMS ফ্রি পাওয়া যাবে। ভি তার গ্রাহকদের এই প্ল্যানে বিনামূল্যে নেশনাল রোমিং অফার করে।