টেলিকম কোম্পানি Bharti Airtel তার 99 টাকার বেস রিচার্জ প্ল্যান বন্ধ করে দিয়েছে। কোম্পানির এই রিচার্জ প্ল্যানটি 19টি সার্কেলে বন্ধ করা হয়েছে। এই ক্ষেত্রে, Airtel-এর সবথেকে সস্তা রিচার্জ প্ল্যান 155 টাকার হবে। টেলিকম কোম্পানি নভেম্বর 2022 থেকে 99 টাকার প্ল্যান বন্ধ করা শুরু করেছিল। এয়ারটেল কোম্পানি সবচেয়ে আগে ওডিশা এবং হরিয়ানায় 99 টাকার এয়ারটেল রিচার্জ প্ল্যান বন্ধ করেছিল। এর পর, জানুয়ারি 2023-এ অন্ধ্রপ্রদেশ, বিহার, হরিয়ানা, রাজস্থান, উত্তর-পূর্ব, কর্ণাটক এবং ইউপি-পশ্চিমে 99 টাকার প্ল্যানটি বন্ধ করে দেয় এয়ারটেল। এখন আবার বাকি অঞ্চলে 99 প্ল্যান বন্ধ করে দিয়েছে।
Survey
✅ Thank you for completing the survey!
Airtel 99 Plan
এয়ারটেলের এন্ট্রি লেভেল 99 টাকার প্ল্যানে 99 টাকার ফুল টকটাইম অফার করা হয়। এই প্ল্যানে গ্রাহকদের কল করার জন্য প্রতি সেকেন্ডে 2.5 পয়সা চার্জ করা হয়েছিল। এছাড়াও, ইন্টারনেটের জন্য 200MB ডেটা অফার করা হত। এই প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন। Airtel তার বেস 99 টাকার প্ল্যানের দাম প্রায় 57 শতাংশ বাড়িয়ে দেওয়া হয়েছে।
এয়ারটেল এর এন্ট্রি লেভেল রিচার্জ প্ল্যানের দাম বেড়ে হয়ে গিয়েছে 155 টাকা। এই প্ল্যানে কলিংয়ের জন্য গ্রাহকদের আনলিমিটেড মিনিট দেওয়া হয়। এছাড়া মেসেজ করার জন্য 300টি SMS সুবিধা দেওয়া হচ্ছে। এই প্ল্যানে মোট 24 দিনের ভ্যালিডিটি অফার করা হচ্ছে। এই প্ল্যান মোট 1GB ডেটা সহ আসে। পাশাপাশি, এই প্ল্যানে গ্রাহকদের বিনামূল্যে উইঙ্ক মিউজিক এবং হ্যালো টিউন সাবস্ক্রিপশন দেওয়া হয়।
বলে দি যে Airtel-এর 99 টাকার প্ল্যানে বেশি ভ্যালিডিটি অফার করা হত। তবে 155 টাকার প্ল্যানে ডেটা সহ বিনামূল্যে কল করার সুবিধা রয়েছে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile