HIGHLIGHTS
Airtel 929 টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করে
এয়ারটেল প্ল্যানে গ্রাহকরা 90 দিনের ভ্যালিডিটি পাবেন
পুরো 90 দিনের জন্য এতে মোট 135 জিবি ডেটা পাওয়া যায়
দেশের দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি Airtel গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন প্ল্যান অফার করে। এয়ারটেলের কাছে কম দাম থেকে বেশি দামি এবং মাসিক থেকে বার্ষিক সমস্ত রিচার্জ প্ল্যান রয়েছে। আমরা এই খবরে এয়ারটেল এর একটি বেশি ভ্যালিডিটি সহ আসা রিচার্জ প্ল্যানের বিষয় বলবো যা কম খরচে বেশি সুবিধা দেয়।
Surveyএয়ারটেলের যেই রিচার্জ প্ল্যানের কথা আমরা বলছি সেটি 929 টাকায় আসে। এই প্ল্যানে গ্রাহকদের 90 দিনের ভ্যালিডিটি অফার করা হয়। যার মানে এতে মোট 3 মাসের দীর্ঘ মেয়াদ পাওয়া যাবে।
আরও পড়ুন: 32MP সেলফি ক্যামেরা সহ Vivo লঞ্চ করল মিড-রেঞ্জ ফোন, ফাস্ট চার্জিং এবং স্ন্যাপড্রাগন প্রসেসর রয়েছে

দীর্ঘ ভ্যালিডিটির পাশাপাশি, এতে 90 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং দেওয়া হচ্ছে। এই পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা যেকেনো নেটওয়ার্কে কলিং করার সুবিধা পাবেন।
ডেটার কথা বললে, এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি ডেটা দেওয়া হয়। সেই হিসেবে পুরো 90 দিনের জন্য এতে মোট 135 জিবি ডেটা পাওয়া যায়। বলে দি যে প্রতিদিনের ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেট স্পিড কমে 64kbps হয় যাবে।
অতিরিক্ত সুবিধা হিসেবে এয়ারটেল এই রিচার্জে ফ্রি এয়ারটেল স্ট্রিম প্লে এবং হেলো টিউন্সও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: প্রথমবার 3000 টাকা ছাড়ে বিক্রি হবে Realme P1 Speed 5G, জানুন কোথায় পাবেন এই অফার
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile