HIGHLIGHTS
এই অফারে আনলিমিটেড লোকাল আর STD কলের সুবিধা পাওয়া যাচ্ছে
যেদিন থেকে জিও তাদের পরিষেবা বাজারে নিয়ে এসেছে তবে থেকে অন্যান্য টেলিকম কোম্পানি গুলির জন্যও সমস্যা বেড়ে গেছে। তবে এই কোম্পানি গুলিও জিওর কাছে হেরে যায়নি। এর জন্য কোম্পানি গুলি প্রায়ই কোননা কোন নতুন অফার নিয়ে আসছে। আর এবার এর মধ্যেই এয়ারটেল একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে।
Surveyআপনার জন্য যদি প্রতিদিনের 1GB বা 2GB ডাটা কম হয় তবে আপনাকে এয়ারটেলের একটি প্ল্যানের কথা জানাচ্ছি। আসলে এয়ারটেলের এই প্ল্যানে প্রতিদিন 5GB ডাটা পাওয়া যাচ্ছে। তবে এই ডাটা শুধু 4G হ্যান্ডসেট ইউজার্সরাই পাচ্ছে। এই প্ল্যানে আনলিমিটেড লোকাল আর STD কলিং এর সুবিধা পাওয়া যাচ্ছে।
এয়ারটেলের এই অফারের দাম Rs 1198। এই অফারের ভ্যালিডিটি ২৮ দিনের। আপনি যদি এই প্ল্যানটি রিচার্জ করার কথা ভাবছেন তবে আপনাকে মাই এয়ারটেল অ্যাপ থেকে বা *121*1# ডায়াল করে আপনার এই প্ল্যান চেক করতে পারবেন। এটি একটি স্পেশাল অফার। এমন হতে পারে যে এটি সব নম্বরে পাওয়া যাবেনা।
আজকের সেরা ডিল ফ্লিপকার্ট ও অ্যামাজনে